Wednesday, April 8, 2026

GTA নির্বাচনের বিরোধিতায় আমরণ অনশন শুরু বিমল গুরুংয়ের

Date:

Share post:

আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন। এবার অনশনে বসলেন গোর্খা জনমুক্তি মোর্চা সভাপতি বিমল গুরুং। পাহাড়ে স্থায়ী সমাধানের দাবিতে এবং GTA নির্বাচনের বিরোধিতায় এই আমরণ অনশন গুরুংয়ের। আবার মোর্চা নেতার অনশনের দিনই রাজ্য নির্বাচন কমিশন GAT নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে। ভোট গ্রহণ হবে আগামী ২৬ জুন। জানা গিয়েছে, বুধবার সকাল ১১ টায় অনশন শুরু করেছেন বিমল গুরুং। সিংমারী পার্টি অফিসের সামনে অনশন শুরু করেছেন তিনি।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার GTA ইলেকশন অথরিটির দফতরে নির্বাচন সংক্রান্ত একটি বৈঠক হয়। সেখানে অন্যান্য রাজনৈতিক দলগুলির প্রতিনিধির সঙ্গে মোর্চার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। বিমল গুরুং জানিয়েছেন, রাজ্য সরকার PPS প্রপোজালের বিষয় এখনও কোনও উত্তর দেয়নি। তাঁর দাবি, সরকার জোর করে নির্বাচনের চেষ্টা করছে বলেই প্রতিবাদ স্বরূপ তাঁর এই অনশন।

আরও পড়ুন- GTA-শিলিগুড়ি মহকুমা পরিষদে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা কমিশনের

Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...