Saturday, April 18, 2026

ফলহারিণী কালীপুজোয় ভক্তদের ভিড় তারাপীঠ মন্দিরে

Date:

Share post:

ফলহারিণী কালীপুজোয় রবিবার ভক্তদের ভিড় উপচে পড়ল তারাপীঠ মন্দিরে। দূর দূরান্ত থেকে ভক্তরা আসছে মায়ের পুজো দিতে। রবিবার দুপুর দুটোয়  অমাবস্যা পড়ছে। তার পরেই শুরু  মায়ের পুজো। এদিন সন্ধ্যায় মাকে রাজবেশে সাজানো হবে। খিচুড়ি আর পাঁঠার মাংসের ঝোল দিয়ে ভোগ নিবেদন করা হবে। এমনটাই জানানো হয়েছে মন্দির সুত্রে। ফল হারিণী অমাবস্যা উপলক্ষে রবিবার সারারাত বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে।

কথিত আছে এদিন মাকে নিজের পছন্দের একটি ফল দিয়ে পুজো দিতে হয়। মনের ইচ্ছার কথা জানিয়ে মাকে নিবেদন করা সেই ফল পরের একবছর আর স্পর্শ করা যাবে না। মনোস্কামনা পূরণ হলে এক বছর পরে ফের সেই ফল দিয়েই মাকে পুজো দিতে হবে।  মা মনের অপূর্ণ ইচ্ছা পুরণ করবেন এই আশায় প্রতি বছরই ভক্তরা  এই বিশেষ দিনে পুজো দিতে আসেন মাকে। শুধু তারপীঠেই  নয়, এদিন সব কালীমন্দিরেই বিশেষ পুজোর আয়োজন করা হয়ে থাকে।

তারাপীঠ, দক্ষিণেশ্বর, কামাক্ষ্যা, কালীঘাট সব মন্দিরেই এদিন ধূমধাম করে পুজো হচ্ছে। মন্দির সূত্রে জানা গিয়েছে ফি বছর ফলহারিণী কালীপুজোর দিনে  লাখো ভক্তের ভিড় হয় মন্দির গুলিতে। এ বছর করোনার দাপট কম। তাই ভিড়ও বাড়বে মনে করা হচ্ছে।

Related articles

মোদির ১৫ মন্ত্রক ৫৪,২৮২ কোটি খরচের কোনও হিসাব দেয়নি: ফাঁস CAG রিপোর্টে

বিরোধী রাজ্য়ে রাজ্য়ে ঘুরে প্রধানমন্ত্রী থেকে বিজেপির মুখ্যমন্ত্রীরা প্রমাণ করার চেষ্টা চালাচ্ছে সব দুর্নীতি বিজেপি-বিরোধী রাজ্যগুলিতে হয়। অথচ...

অধীর-হুমায়ুনকে পাহারা দিচ্ছে অমিত শাহর পুলিশ: একতিরে নিশানা অভিষেকের

“অধীর চৌধুরীকে (Adhir Ranjan Chowdhury) যে পুলিশ পাহারা দেয় অমিত শাহকে সেই একই পুলিশ পাহারা দেয়। হুমায়ুন কবীরকে...

মহিলা সংরক্ষণ নয়, I.N.D.I.A. একযোগে সংবিধান সংশোধনী বিল আটকছে: স্পষ্ট জানালেন অভিষেক

I.N.D.I.A. একজোট হয়ে বিরোধিতা করায় মহিলা সংশোধনী সংরক্ষণ বিল পাশ করতে পারেনি মোদি সরকার। বিজেপি চাইলেও সংবিধান আমরা...

মোদির পতন শুরু হয়ে গিয়েছে: ডিলিমিটেশন বিলের পরাজয়ে বাংলা থেকে দিল্লি দখলের বার্তা মমতার

কেন্দ্রের ক্ষমতা ধরে রাখতে দেশের রাজ্যগুলি থেকে নিজেদের সুবিধামতো ডিলিমিটেশনের মধ্যে দিয়ে লোকসভার আসন বাড়ানোর বিজেপির চক্রান্ত পরাস্ত...