Wednesday, April 1, 2026

Sikkim Accident: সিকিমে খাদে পর্যটক বোঝাই গাড়ি, মৃত্যু ৫ পর্যটক ও চালকের

Date:

Share post:

সিকিমে বেড়াতে এসে পাহাড় থেকে খাদে গাড়ি উলটে মৃত্যু হল ছয়জনের। এরমধ্যে পাঁচজনই পর্যটক।  উত্তর সিকিমের লাচুং-চুংখাং সড়কের ঘটনা। সিকিম প্রশাসন সূত্রে জানা গিয়েছে, শনিবার রাত ৮টা নাগাদ লাচুং থেকে প্রায় ১৩ কিলোমিটার দূরে খেদুম’য়ে দুর্ঘটনাটি ঘটেছে। ঘটনাস্থল থেকে ছ’টি মৃতদেহ উদ্ধার হয়েছে। তাঁদের মধ্যে চালক রয়েছেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত পর্যটকরা হলেন সুরেশ পুনামিয়া, তোরাল পুনামিয়া, দেবাংশী পুনামিয়া, হিরাল পুনামিয়া এবং জায়াম পারমার। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে মহারাষ্ট্র থেকে সিকিম ঘুরতে এসেছিলেন ওই ৫ জন পর্যটক। শনিবার লাচুং থেকে ফেরার পথে পাহাড়ের বাঁক নিতে গিয়ে খাদুমের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ৫০০ ফুট গভীর খাদে পড়ে যায় গাড়িটি। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃতদের পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে। মৃতদেহগুলি ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে। কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, তা জানতে তদন্ত শুরু করেছে সিকিম পুলিশ।

আরও পড়ুন- পড়াশুনো শুরু ইউক্রেন ফেরত ডাক্তারি পড়ুয়াদের, কথা রাখলেন ‘দিদি’

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...