Tuesday, March 24, 2026

আরিয়ান-কাণ্ডে সমীরের বিরুদ্ধে শাহরুখের থেকে টাকা নেওয়ার প্রমাণ নেই , দাবি এনসিবির

Date:

Share post:

মাদক কাণ্ডে আরিয়ান খানকে ফাঁসানো হয়েছিল এই তথ্য যুক্তিহীন । সেইসঙ্গে শাহরুখের থেকে সমীর ওয়াংখেড়ে টাকা নিয়েছিলেন এই দাবিরও কোনও সারবত্তা নেই । স্পষ্ট জানিয়ে দিল নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) মুম্বই শাখা। মাদক মামলার গুরুত্বপূর্ণ সাক্ষী প্রভাকর সাইল ও গোসাভি অভিযোগ করেছিলেন আরিয়ানের বাবা শাহরুখ খানের থেকে ২৫ কোটি টাকা আদায়ের ছক কষা হয়েছিল। সেই অর্থের একটা বড় অংশ যাওয়ার কথা ছিল এনসিবি-র মুম্বই শাখার জ়োনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ের কাছে। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে এনসিবির পক্ষ থেকে বিশেষ ভিজিল্যান্স তদন্ত করা হয়েছিল ।

সেই তদন্ত রিপোর্ট সামনে পর জানা গিয়েছে সাইলের অভিযোগের কোনও সারবত্তা নেই। যদিও এরপরেও পুনর্তদন্ত করে বিশেষ তদন্তকারী দল । তাদের পেশ করা রিপোর্টেও বলা হয়েছে সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধেএই অভিযোগের কোনো ভিত্তি নেই।

ভিজিল্যান্স তদন্তের দায়িত্বে ছিলেন এনসিবি-র ডেপুটি ডিরেক্টর জেনারেল (উত্তরাঞ্চল) জ্ঞানেশ্বর সিংহ। তিনি শীঘ্রই এনসিবি-র ডিরেক্টর জেনারেল এন এস প্রধানের কাছে রিপোর্ট পেশ করবেন বলে জানা গিয়েছে। সাইলের অভিযোগের পরেই এস এন প্রধান ভিজিল্যান্স তদন্তের নির্দেশ দিয়েছিলেন।

Related articles

শর্তসাপেক্ষে রামনবমীর মিছিলের অনুমতি কলকাতা হাইকোর্টের 

হাওড়ার রামনবমী (Ram Navami) মিছিলে শর্তসাপেক্ষে অনুমতি দিল কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)। মঙ্গলবার বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট...

IPL: পাথিরানাকে নিয়ে বাড়ছে উদ্বেগ, ফিটনেস পরীক্ষায় অনুপস্থিত কেকেআর পেসার

আইপিএল (IPL) শুরুর আগে পাথিরানাকে (Pathirana )নিয়ে চিন্তা ক্রমশ বাড়ছে কেকেআরের(KKR) । চোট পাওয়ার পর ফিটনেস পরীক্ষা দিতে...

IPL: সঠিক জার্সি থেকে নির্দিষ্ট সংখ্যায় সার্পোট স্টাফ, দলগুলির জন্য একগুচ্ছ কড়া নিয়ম

একগুচ্ছ কড়া নিয়ম লাগু হচ্ছে আসন্ন আইপিএলে (IPL)। বিসিসিআই (BCCI) ভারতীয় দলের জন্য যে নিয়ম চালু করেছে তার...

প্রার্থীর আকাল? গড়বেতায় বামপ্রার্থী ছোট আঙারিয়া গণহত্যায় অভিযুক্ত তপন ঘোষ

বিধানসভা নির্বাচনের  (West Bengal Assembly Election 2026) দামামা বেজে গিয়েছে। শাসকদল তৃণমূল সব আসেন প্রার্থী ঘোষণা করে দিলেও...