Sunday, April 5, 2026

UPSC-র ফল প্রকাশ, শীর্ষে মেয়েরা, ভালো ফল বাংলার

Date:

Share post:

সোমবার চূড়ান্ত ফলাফল ঘোষণা হল ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের ইউপিএসসি সিভিল সার্ভিস ২০২১ পরীক্ষার।সুখের খবর এটাই ভাল করেছেন বাংলার ছাত্রছাত্রীরাও। প্রথম পঞ্চাশের মধ্যে রয়েছেন তাঁরা।ইউপিএসসি-র অফিশিয়াল সাইট upsc.gov.in-এ গিয়ে সিভিল সার্ভিস ফাইনাল রেজাল্ট দেখে নিতে পারবেন।

পরিসংখ্যান অনুযায়ী ভারতে প্রথম তিনটি স্থানাধিকারী মহিলাই। সেরা তিনটি পদই মেয়েদের দখলে গিয়েছে। প্রথম স্থানাধিকারী শ্রুতি শর্মা সেন্ট স্টিফেনস কলেজ ও জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী। দ্বিতীয় ও তৃতীয় স্থানেও রয়েছেন মহিলা প্রার্থী।দ্বিতীয় স্থানে অঙ্কিতা আগরওয়াল এবং তৃতীয় স্থানে রয়েছেন গামিনী সিংলা। ভাল করেছেন বাংলার ছাত্রছাত্রীরাও। প্রথম পঞ্চাশের মধ্যে রয়েছেন তাঁরা।

কমিশন তরফে বলা হয় এ বছর সিভিল সার্ভিস পরীক্ষায় ৬৮৫ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। এদের মধ্যে প্রথম ১০ জন হলেন, শ্রুতি শর্মা, অঙ্কিতা আগরওয়াল, গামিনী সিঙ্গলা, ঐশ্বর্য শর্মা, উত্তর্ক দ্বিবেদী, যক্ষ চৌধুরী, সম্যক এস জৈন, ইশিতা রাঠি, প্রীতম কুমার এবং হরকিরাত সিং রনধাওয়া।

পরীক্ষায় পাশ করা ৬৮৫ জনের মধ্যে জেনারেল থাকবেন ২৪৪ জন। বাকি ২০৩ জন অনগ্রসর শ্রেণি (OBC), ১০৫ জন তফসিলি জাতি (SC), ৬০ জন তফসিলি উপজাতি (ST) শ্রেণির। কমিশনের তরফে বলা হয়েছে, “UPSC এর ক্যাম্পাসে পরীক্ষার হলের কাছে একটি ‘হেল্প ডেস্ক’ রয়েছে। প্রার্থীরা তাদের পরীক্ষা এবং নিয়োগ সংক্রান্ত যে কোনও তথ্য,নিয়োগের তারিখে সকাল ১০টা থেকে বিকেল ৫ টার মধ্যে ব্যক্তিগতভাবে বা ২৩৩৮৫২৭১ নম্বরে ফোন করে জানতে পারেন। এছাড়াও ফল ঘোষণার তারিখ থেকে ১৫ দিনের মধ্যে প্রাপ্ত নম্বর পাওয়া যাবে।”

আরও পড়ুন:ঠিক জায়গায় ঢিলটা পড়েছে: মন্তব্য-বিতর্কে শ্যামনগরের জনসভা থেকে রাজ্যপালকে ধুয়ে দিলেন অভিষেক

 

 

Related articles

রবিবার পূর্ব বর্ধমান থেকে প্রচার শুরু করবেন অভিষেক, জনসভা গোসাবা-সাতগাছিয়াতেও

বাংলার বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election) দলীয় প্রচারে প্রত্যেকদিন রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জনসভা কর্মসূচি...

‘নিজের ঘর’, উৎপল সিনহার কলম

প্রিয়তম , আমি নিশ্চিত যে আমি পাগল হয়ে যাচ্ছি। আমার মনে হচ্ছে , আমরা এই ভয়াবহ সময়ের মধ্যে দিয়ে...

ভোট প্রচারে আজ মুর্শিদাবাদে জোড়া জনসভা, দুপুরে বহরমপুরে রোড-শো মুখ্যমন্ত্রীর 

বাংলার দুয়ারে নির্বাচন, তৃণমূলসুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করার লক্ষ্যে রাজ্যজুড়ে ঘাসফুলের কর্মী সমর্থকদের উৎসাহ...

Sunday Feature: আজীবন অবিবাহিত অটল কেন দত্তক নিয়েছিলেন বান্ধবীর মেয়েকে?

চল্লিশের দশকের গোয়ালিয়র। ভিক্টোরিয়া কলেজের লাইব্রেরিতে ধুলো জমা ভারী বইয়ের তাকে লুকানো ছিল এক পশলা নরম রোদ। সেখানেই...