Monday, April 6, 2026

গোমাতাকে ত্যাগ করলে যেতে হবে জেল, নয়া আইন যোগী সরকারের

Date:

Share post:

ভয়াবহ মূল্যবৃদ্ধির জেরে নাকাল দেশবাসী। তবে উত্তরপ্রদেশের(UttarPradesh) যোগী সরকার(Yogi Govt) মেতে রয়েছে গরু নিয়ে। এবার গোরক্ষায় নতুন আইন আইন চলেছে যোগী সরকার। জানা গিয়েছে এবার থেকে উত্তরপ্রদেশে গোমাতাকে পরিত্যাগ করলে দায়ের হবে এফআইআর। মামলা দায়ের হবে পশুর বিরুদ্ধে নিষ্ঠুরতা আইনে। সাস্তি হিসেবে হতে পারে জেল ও জরিমানা। সোমবার উত্তরপ্রদেশ বিধানসভায় নয়া এই আইনের ঘোষণা করেছেন যোগী রাজ্যের পশুপালন মন্ত্রী ধরমপাল সিং।

সোমবার উত্তরপ্রদেশ বিধানসভায় সমাজবাদী পার্টির এক বিধায়ক জানতে চান, বেওয়ারিস অসুস্থ গরুর আক্রমণে রাজ্যে যাঁদের মৃত্যু হচ্ছে, তাঁদের আর্থিক সাহায্য দানের বিষয়ে কী ভাবছে সরকার? এর উত্তরেই পশুপালন মন্ত্রী ধরমপাল জানান, যে সব কৃষক ‘পরিত্যক্ত’ গরু রাস্তাঘাট ছেড়ে দিচ্ছেন, তাঁদের বিরুদ্ধে একটি আইন প্রণয়ন করেছে যোগী সরকার। এক্ষেত্রে এফআইআর দায়ের হবে অভিযুক্তদের বিরুদ্ধে। পশুর বিরুদ্ধে নিষ্ঠুরতা আইনে মামলা হবে। পাশাপাশি মন্ত্রী বলেন, ‘সরকার গুরুত্ব সহকারে গোশালা তৈরির কথা ভাবছে। এছাড়াও গবাদি পশুর সুরক্ষায় একটি অভয়ারণ্যের ভাবনা রয়েছে। তবে অন্য পশুদের অভয়ারণ্যে গরুকে রাখা হবে না কারণ গরু আমাদের মা।’

মন্ত্রীর কথায়, “গরুর দুধ, দই, ঘি, গোবর উত্তম বস্তু। গোবরে মা লক্ষ্মী থাকেন। গোমূত্রে মা গঙ্গার নিবাস। অন্য বন্যপ্রাণী আর পরিত্যক্ত গরুর মধ্যে তফাৎ রয়েছে। গরুর সুরক্ষার বিষয়ে সরকার অবগত। এভাবে গরুকে বেওয়ারিস করে দেওয়া মেনে নেওয়া হবে না। ‘পরিত্যক্তি’ গবাদি পশুকে রাস্তাঘাটে ছেড়ে দেওয়া চলবে না।” উল্লেখ্য, উত্তরপ্রদেশে গরুর বাড়বড়ন্ত এক ভয়াবহ আকার ধারন করেছে। পরিস্থিতি এতটাই খারাপ যে রাস্তা ঘাটে চলাই এখন দায়। বেওয়ারিশ গরুর দৌরাত্ম্যে অতিষ্ঠ মানুষ প্রতিবাদ স্বরূপ গত বিধানসভা ভোটের সময় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের জনসভার মাঠে কয়েকশো গরু (Cow) ছেড়ে দিয়েছিলেন। এবার সেই পরিস্থিতি সামাল দিতে নতুন আইন আনল যোগী সরকার।




Related articles

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...