Monday, April 6, 2026

কেকে-মৃত্যুতে সিবিআই তদন্ত দাবি সৌমিত্র-র , ৬ দফা প্রশ্ন তুলে চিঠি অমিত শাহকে 

Date:

Share post:

সঙ্গীতশিল্পী কেকে-র মৃত্যু নিয়ে এবার রাজনীতি শুরু করল বিজেপি। পোস্টমর্টেম রিপোর্টে এই মৃত্যুর কারণকে ‘স্বাভাবিক’ বলা হলেও শিল্পীর মৃত্যুকে অস্বাভাবিক বলে দাবি করতে চাইছে বিজেপি।  আর সেই তথ্যের উপরে ভিত্তি করেই সঙ্গীতশিল্পী কেকে-র মৃত্যুতে এবার সিবিআই তদন্তের দাবি তুললেন  বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে তদন্তের দাবি জানিয়েছেন বিজেপি সাংসদ।  শুধু তাই নয়,  স্বারাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে এই বিষয় নিয়ে সৌমিত্র একটি চিঠিও  দিয়েছেন । জানা গিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জমা পড়া সেই চিঠিতে ৬ দফা প্রশ্ন তোলা হয়েছে । সেই চিঠির কপি সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করেছেন সৌমিত্র। প্রশ্নগুলো কী কী?

১) ৩ হাজার আসনের নজরুল মঞ্চে কেন ৭ হাজার মানুষের জমায়েত হয়েছিল?

২) ঘটনার সময় কি নজরুল মঞ্চে কি পুলিশ বাহিনী ছিল?’

৩) কনসার্টের সময় ইভেন্ট অর্গানাইজাররা কি স্থানীয় থানায় জানিয়েছিলেন?’

৪) নজরুল মঞ্চের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার কি রিপোর্ট পেশ করেছেন? করলে তা কোথায়?

৫) ময়নাতদন্তের সময় হাসপাতালে তৃণমূল নেতারা কী করছিলেন? কিন্তু শুভেন্দু অধিকারী সহ অন্যদের কেন হাসপাতালে যেতে দেওয়া হল না?

৬) এসি যদি কাজ না করে তাহলে কেন অনুষ্ঠানের অনুমতি দেওয়া হল?

 

 

 

Related articles

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...

IPL: বরুণ-নারিনেই আস্থা, গ্রিনের বোলিংয়ের জন্য কেকেআর তাকিয়ে ডনের দেশের দিকেই

আইপিএলের(IPL) প্রথম দু ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে (KKR)। পেস বোলিংয়ে বৈচিত্র নেই, স্পিন অ্যাটাক নিস্ক্রিয়, রাহানের...