Saturday, April 4, 2026

প্রতিটি মসজিদে শিবলিঙ্গ খোঁজার কী প্রয়োজন! প্রশ্ন তুললেন মোহন ভাগবত

Date:

Share post:

কাশীর জ্ঞানবাপী মসজিদ বিতর্কে এবার মুখ খুললেন সঙ্ঘপ্রধান মোহন ভাগবত। নাগপুরের একটি সভায় বক্তব্য রাখতে গিয়ে মোহন ভাগবত প্রশ্ন করেছেন, প্রতিটি মসজিদে শিবলিঙ্গ খোঁজার কী প্রয়োজন! মন্দির-মসজিদ  নিয়ে অযথা বিতর্কে  না গিয়ে পারস্পরিক ঐকমত্যের ভিত্তিতে সমাধান খোঁজা উচিত। কোনো কোনো ধর্মীয় স্থানের প্রতি আমাদের বিশেষ শ্রদ্ধা ভক্তি থাকতেই পারে। কিন্তু তাই বলে প্রতিটি মসজিদেই শিবলিঙ্গ খোঁজার কোনো প্রয়োজন নেই।

জ্ঞানবাপীর পরে কুতুব মিনার, তাজমহল সহ একাধিক মসজিদ এবং মুসলিম সৌধ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। উগ্র হিন্দুত্ববাদীরা এই সব প্রশ্নের উত্তর জানতে অত্যন্ত আগ্রহী। এ  প্রসঙ্গে সঙ্ঘপ্রধান ভাগবত বলেছেন, ইতিহাস কখনো পাল্টানো যায় না। আজকের কোনও হিন্দু বা মুসলিম এটা তৈরি করেননি। অতীতে হয়েছিল। বহিরাগত আক্রমণকারীদের মাধ্যমে ইসলাম এ দেশে এসেছিল। সে সময় দেশের স্বাধীনতাকামীদের মনোবল নষ্ট করতে দেবস্থান ভাঙা হয়েছিল। সকলকে আদালতের সিদ্ধান্ত মেনে চলতে বলেছেন তিনি। শুধু তাই নয়, ভাগবত এদিন আরো বলেছেন, ‘মুসলিমরা আসলে আমাদেরই মুনি-ঋষি ও ক্ষত্রিয়দের বংশধর। ওঁরা হয়তো অন্য ধরনের উপাসনা করেন।’

এদিকে মোহন ভাগবতের এই বক্তব্যকে পূর্ণ সমর্থন এবং অভিনন্দন জানিয়েছেন কংগ্রেস নেতা শশী থারুর।   নিজের টুইটার হ্যান্ডেলে শশী লিখেছেন, ‘এটি গঠনমূলক মন্তব্য। ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আমাদের উচিত পারস্পরিক হানাহানি থেকে বিরত থাকা উচিত’।

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...