Saturday, April 4, 2026

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য, FIR দায়ের রোদ্দুর রায়ের নামে

Date:

Share post:

ফের অভিযোগ দায়ের করা হল রোদ্দুর রায়ের (Roddur Roy) বিরুদ্ধে। মুখ্যমন্ত্রীর (CM) বিরুদ্ধে অশালীন মন্তব্য করায় চিৎপুর থানায় (Chitpur police station) রোদ্দুর রায়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন তৃণমূল নেতা ঋজু দত্ত (Riju Dutta)। তদন্তের আশ্বাস পুলিশের। এ বিষয়ে এখনও রোদ্দুর রায়ের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee)কটুক্তির জেরে ফের শিরোনামে রোদ্দুর রায়। এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি পুরস্কারে পুরস্কৃত হওয়ার পরেই সোশ্যাল মিডিয়ায় রোদ্দুর রায় অত্যন্ত অপমানজনক মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রীকে নিয়ে। দেড়ঘণ্টা ধরে ফেসবুক লাইভ করেছিলেন রোদ্দুর রায়। নিজস্ব ভঙ্গিতেই আক্রমণ করেন বিভিন্ন বিশিষ্টজনকে। সেই তালিকায় সবার আগে উঠে এসেছে বর্তমানের বিতর্কিত গায়ক জাতীয় পুরস্কার প্রাপ্ত রূপঙ্কর বাগচীর নাম। সেই লাইভে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অশ্রাব্য ভাষায় আক্রমণ করেন রোদ্দুর রায়। অশালীন ভাষা প্রয়োগ করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কেও। এরপরই সরব হয় তৃণমূল। গতকাল অর্থাৎ ৩ জুন রোদ্দুর রায়ের বিরুদ্ধে চিৎপুর থানায় এফআইআর করেছেন তৃণমূল নেতা।এফআইআরে তিনি জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় ঘৃণা ও বিদ্বেষ ছড়াচ্ছেন রোদ্দুর রায়। সেই কারণেই রোদ্দুর রায়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবিও জানিয়েছেন তিনি। বিষয়টি খতিয়ে দেখে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।



Related articles

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...