Saturday, June 27, 2026

উত্তরপ্রদেশে রাসায়নিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ৮ জনের মৃতদেহ উদ্ধার

Date:

Share post:

রাসায়নিক কারখানার(Camical Factory) ভয়াবহ অগ্নিকাণ্ডের(Fire) জেরে মৃত্যু হল ৮ জনের। দুর্ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের(Uttarpradesh) হাপুর জেলায়। খবর পেয়ে ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌছেছে পুলিশ ও দমকল বাহিনী। আগুন নিয়ন্ত্রণে এলেও ক্ষয়ক্ষতি মারাত্মক। ইতিমধ্যেই উদ্ধারকার্য শুরু হয়েছে বলে জানা গিয়েছে। মৃতের সঙ্খ্যা আরও বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে।

প্রাথমিক সূত্রে খবর, উত্তরপ্রদেশের হাপুর জেলার ঢোলনা এলাকায় অবস্থিত এক রাসায়নিক কারখানায় বয়লারে এদিন ভয়াবহ বিস্ফোরণ ঘটে। তারপরি গোটা কারখানায় আগুন ধরে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় পুলিশ ও দমকল বাহিনী। শুরু হয় উদ্ধারকার্য। ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত ৮ জনের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। ২০ জনেরও বেশি শ্রমিক আহত হয়েছেন বলে জানা গিয়েছে। এখন একাধিক শ্রমিক সেখানে আটকে রয়েছে বলে খবর।

 

গোটা ঘটনায় শোক প্রকাশ করে টুইট করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। শোকবার্তা জানানোর পাশাপাশি সমবেদনা জানিয়েছেন মৃতের পরিবারকে। পাশাপাশি জেলা আধিকারিকদের ঘটনাস্থলে যাওয়ার পাশাপাশি উদ্ধার কাজ তদারকির নির্দেশ দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর তরফে।




Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...