Saturday, April 4, 2026

“গাছ বাঁচান, প্রাণ বাঁচান”, বিশ্ব পরিবেশ দিবসে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

আজ ৫ জুন! বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। এই দিনটিতে বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়ে ট্যুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।



আরও পড়ুন: আজ বিশ্ব পরিবেশ দিবস, এর গুরুত্ব কী জানেন?


ট্যুইটে মমতা লেখেন, ” সকলকে বিশ্ব পরিবেশ দিবসের শুভেচ্ছা জানাই। পরিবেশ বাঁচান: গাছ বাঁচান,প্রাণ বাঁচান”।





বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কলকাতা পৌরসংস্থার উদ্যোগে একাধিক কর্মসূচি পালিত হবে। এর মধ্যে মানুষকে পরিবেশ সম্পর্কে সচেতন করার কর্মকাণ্ড চালাবে কলকাতা পৌরসংস্থা। শনিবার মেয়র ফিরহাদ হাকিম কলকাতা পুরসভার সামনে থেকে কলেজ স্কোয়ার পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রার সূচনা করেন।মিছিল শেষে কলেজ স্কোয়ারের সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি সেখানে বৃক্ষরোপন এবং জলে মাছের চারা ছাড়া হয় পুরসভার তরফে। বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে পুরসভার তরফ থেকে একগুচ্ছ পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানালেন মেয়র পরিষদ (উদ্যান) দেবাশীষ কুমার। আগামী এক বছরে ৫০ হাজার গাছ লাগানোর লক্ষ্যমাত্রা নিয়েছে কলকাতা পৌরসংস্থা।এছাড়াও প্লাস্টিক পুরোপুরি বর্জনের কড়া বার্তাও দেওয়া হয়েছে।

Related articles

ভোটযুদ্ধে নজরে মালদহ, তৃণমূল সভানেত্রীর রোড-শো-এ ইংরেজবাজারে জনসমুদ্র 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে রণকৌশল সাজাতে শনিবার মালদহ জেলাজুড়ে ম্যারাথন প্রচার সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানিকচক, রতুয়া ও মালতীপুরের...

বঙ্গীয় সাহিত্য পরিষদে বিপুল ভোটে জয়ে থাকল বর্তমানদের দাপট

সব বিতর্কের শেষ হল ভোট বাক্সেই। বঙ্গীয় সাহিত্য পরিষদ (Bangiya Sahitya Parishat)-এর কর্মাধ্যক্ষ নির্বাচনে বড় ব্যবধানে জিতলেন বর্তমান...

ভবানীপুরে গেরুয়া শিবিরের মিছিলে গোলমাল! ৪ পুলিশ আধিকারিককে সাসপেন্ড করল কমিশন

নির্বাচন কমিশন চলছে গেরুয়া শিবিরের আঙ্গুলিহেলনে। এই অভিযোগকেই কিছুটা মান্যতা দিয়েই শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) রোড শো (Road...

গরমের সঙ্গে বাড়ছে আর্দ্রতা: পশ্চিমে দুর্যোগের পূর্বাভাস

মার্চের শেষ থেকেই ক্রমশ বাড়ছে বাংলার তাপমাত্রা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা। তবে সেই গরমের কারণে রাজ্যের...