Saturday, April 4, 2026

Hapur factory fire: এখনও জ্বলছে হাপুরের কারখানার আগুন, মৃতের সংখ্যা বেড়ে ১৩

Date:

Share post:

যোগী রাজ্যে ( uttarpradesh) কারখানায় ভয়াবহ বিস্ফোরণের আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল কর্মীদের হিমশিম অবস্থা।শনিবার বিকেলের আগুন রবিবার দুপুরেও পুরোপুরি নেভানো সম্ভব হয়নি।এখনও ধিকিধিকি আগুন জ্বলছে। সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। শেষ পাওয়া খবর অনুযায়ী মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩। আশঙ্কাজনক অবস্থা আরও ২০ জনের। চোট আঘাত পেয়েছেন আরও প্রায় ২০০ জন। এখনও উদ্ধারকাজ চলছে। উত্তরপ্রদেশের হাপুরের ওই কারখানার ভেতরে অনেকেই আটকে পড়েছেন বলে মনে করা হচ্ছে।

এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (yogi adittyonath)।তিনি টুইট করে লেখেন, “জেলাপ্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন অবিলম্বে ঘটনাস্থলে পৌঁছয়। এই ঘটনায় আহতদের পরিবারকে সমস্তরকমের সাহায্য করা হবে।”

প্রসঙ্গত, শনিবার হাপুরের ঢোলানায় একটি কারখানায় আচমকাই বিস্ফোরণ ঘটে। এই কারখানাটি নয়াদিল্লি থেকে ৬০ কিলোমিটার দূরে। প্রবল বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা।তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং দমকল বাহিনী।এরপরেই শুধু হয় উদ্ধারকাজ।

এই ঘটনায় হাপুরের IG প্রবীণ কুমার (prabin kumar) বলেন, “এই ঘটনার নেপথ্যে যাদের হাত রয়েছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে। কাউকে রেয়াত করা হবে না।” কিন্তু এই ঘটনা কীভাবে ঘটল? কেনই বা এই বিস্ফোরণ? সেই বিষয়ে বিস্তারিত তদন্ত করছে পুলিশ।কারখানা কর্তৃপক্ষের কোনও গাফিলতি ছিল কিনা, কারখানায় অগ্নিনির্বাপণ ব্যবস্থা ঠিক ছিল কিনা এই ধরণের যাবতীয় বিষয়গুলি খতিয়ে দেখা হচ্ছে।

 

 

Related articles

ফের অভয়া আবেগ উসকে ইস্তেহার প্রকাশ বামেদের, রইল ভাতার প্রতিশ্রুতিও

ছাব্বিশর ভোটে আরজি কর ইস্যুকে কাজে লাগিয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ বামেদের। 'অভয়া আবেগ'কে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার...

Justice for Rahul: সহকর্মীর মৃত্যুর বিচার চেয়ে রাজপথে টলিউড

শ্যুটিং চলাকালীন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকে কেন্দ্র করে তোলপাড় টলিপাড়া। তালসারিতে ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে...

FIR-এর পরে তালসারি যাওয়ার সম্ভাবনা প্রিয়াঙ্কার! সঙ্গে প্রসেনজিৎ-যিশুরাও

তালসারির সমুদ্র সৈকতে শুটিং করতে গিয়ে তালসারির সমুদ্রে তলিয়ে যান রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Bandopadhyay)। ঘটনার পাঁচ...

বীরভূমে ‘১১-০’ লক্ষ্য, কাজল শেখের হয়ে জয়ের ব্যবধান বেঁধে দিলেন অভিষেক 

বাংলা-বিরোধী বিজেপিকে ভোকাট্টা করে বাড়ি পাঠাবে বাংলার মানুষ। দিল্লির জল্লাদ আর গুজরাতের জমিদাররা নয়, বাংলার মানুষই বাংলার ভাগ্য...