Monday, April 13, 2026

অসুস্থ মায়ের নির্দেশে শোভনকে জামাইষষ্ঠী খাওয়ালেন বৈশাখী

Date:

Share post:

মা খুব অসুস্থ । নিজে হাতে করে বিশেষ কিছুই করে উঠতে পারেন না । কিন্তু মায়ের খুব শখ আজ ষষ্ঠীর দিনে শোভনকে পাত পেড়ে খাওয়াবেন। তাই নিজের মায়ের নির্দেশে শোভন চট্টোপাধ্যায়কে বরণ করে জামাইষষ্ঠী খাওয়ালেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। রবিবার সকাল থেকেই জামাই ষষ্ঠী উপলক্ষে নানা আয়োজন করা হয়েছিল শোভনের গোলপার্কের বাড়িতে । নানা স্বাদের নানা পদ। মাছ- মাংস -পোলাও -ভাত -মিষ্টি- পায়েস- দই থেকে শুরু করে ফল- শরবত কিছুই বাকি ছিল না । সবই সারাদিন ধরে সাজিয়ে শোভনকে খেতে দিলেন বৈশাখী। সেই সঙ্গে দুজনেই সাজলেন জামাইষষ্ঠীর বাঙালিয়ানার সাজে। আর ঘটা করে করা জামাইষষ্ঠীর এই অনুষ্ঠানের ছবি নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বৈশাখী জানালেন তাদের জামাইষষ্ঠী উদযাপনের কথা।

আরও পড়ুন- Kabir Suman: “যিনি মারা গেছেন, তিনি ফিরবেন না”, রূপঙ্কর বিতর্কে খোলাচিঠি কবীর সুমনের 

Related articles

ভোটের প্রচারে আজ করিমপুর-রানাঘাট – বাদুড়িয়ায় অভিষেকের জনসভা

ছাব্বিশের বাংলায় বিধানসভা নির্বাচন (West Bengal assembly election) শুরু হতে আর মাত্র ১০ দিন বাকি। জোরকদমে প্রচার চালাচ্ছে...

আজ বীরভূম-বর্ধমান- বাঁকুড়া জুড়ে নির্বাচনী প্রচারে মমতা 

ভোটের প্রচারে আজ একাধিক জনসভা ও পদযাত্রা-সহ একগুচ্ছ কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বীরভূম থেকে এদিনের...

ট্রাইবুনালে বৈধ ভোটারের স্বীকৃতি পেলে ভোট দেওয়া যাবে কি, আজ নজর সুপ্রিম কোর্টে 

বাংলার বিধানসভা নির্বাচনের আর মাত্র ১০ দিন বাকি। আগামী ২৩ এপ্রিল প্রথম দফার নির্বাচন হবে ১৫২ টি বিধানসভা...

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...