Saturday, June 20, 2026

কেকে-এর মৃত্যুতে কি সিবিআই তদন্ত ? মামলা দায়ের করার অনুমতি কোর্টের

Date:

Share post:

জল্পনা মিটছে না কিছুতেই। কেকে (KK)-কে নিয়ে কিছুতেই যেন বিতর্ক থামছে না গত ৩১ মে গুরুদাস কলেজের (Gurudas College) ফেস্টে ভিড়ে ঠাসা নজরুল মঞ্চে (Nazrul Manch)পারফর্ম করেন কৃষ্ণকুমার কুন্নাথ ওরফে কেকে(KK)। অনুষ্ঠানের পর হোটেলে ফিরে আচমকাই অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নিয়ে গেলে শিল্পীকে মৃত বলে ঘোষণা করা হয়। এরপরই একরাশ প্রশ্ন উঠতে শুরু করে। এবার সিবিআই (CBI)তদন্তের দাবি উঠল কলকাতা হাই কোর্টে (Calcutta High Court)। মামলা দায়েরের অনুমতি দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ (Division bench)।

বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছে বলিউড খ্যাত গায়ক কৃষ্ণকুমার কুন্নাথের মৃত্যুকে ঘিরে । একের পর এক প্রশ্নের তীর ধেয়ে আসছে। তৈরি হয়েছে বিতর্ক। কারও অভিযোগ গায়ক এর মৃত্যুর জন্য কলেজ কর্তৃপক্ষ দায়ী, আবার কেউ নজরুল মঞ্চের কর্তৃপক্ষকে কাঠগড়ায় তুলেছেন। প্রশ্ন উঠেছে নজরুল মঞ্চের অতিরিক্ত ভিড় নিয়েও । গোটা বিষয়টি কিভাবে কর্তৃপক্ষের নজর এড়িয়ে গেল? এত বড় একটি অডিটোরিয়ামে শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্র ঠিকমতো কাজ করছিল না কেন? কেন একজন শিল্পীর শারীরিক দিক এর কথা চিন্তা করেনি কর্তৃপক্ষ? একজন বিখ্যাত শিল্পীকে আনার পর কেন ঠিকমতো ভিড় নিয়ন্ত্রণ করতে পারেনি প্রশাসন? এই দায় কার? এইরকম একাধিক প্রশ্ন ধেয়ে আসছে চারদিক থেকে । বিরোধী দলগুলি ক্রমাগত শাসক দলের দিকে আঙ্গুল তুলেছে। তাই এবার সমস্ত দিক মাথায় রেখে কেকে মৃত্যু নিয়ে একটি জনস্বার্থ মামলা দায়ের অনুমতি দিল হাইকোর্ট। এর আগে অনেকেই কেকে’র মৃত্যুকে অস্বাভাবিক বলেই দাবি করেছিলেন। তবে ময়নাতদন্ত-এর রিপোর্ট হাতে আসার পর অস্বাভাবিক মৃত্যুর তত্ত্ব খারিজ করেন তদন্তকারীরা। বিশেষজ্ঞরা মনে করছেন, মায়োকার্ডিয়াল ইনফার্কশনেই প্রাণ হারিয়েছেন কেকে। তবে জনপ্রিয় সংগীতশিল্পীর মৃত্যুর কারণ আসলে কী? তা জানতেই এদিন সিবিআই তদন্ত চেয়ে মামলা করার দু’টি আবেদন জানানো হয়। এরপরই সব দিন বিচার করে অনুমতি দেয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।



Related articles

সই-জাল তদন্তে শোভনদেবের বাসভবনে সিআইডি 

বিধানসভায় সই-জাল কাণ্ডের তদন্তে এবার বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের (TMC MLA Sovandeb Chattopadhyay) বাড়িতে সিআইডি...

সোনা রুপোর দামে বড় পতন! শনিবার নতুন দাম দেখে নিন এক নজরে

সপ্তাহের শেষে গয়না কেনাতে বড় স্বস্তি। এক ধাক্কায় বেশ খানিকটা কমল সোনা রুপোর দাম। আপনি যদি এই সময়ে...

চারধাম যাত্রা রেকর্ড মৃত্যু, চিন্তা বাড়ছে উত্তরাখণ্ড প্রশাসনের

গত এপ্রিল থেকে উত্তরাখণ্ডে চারধাম যাত্রা(Char Dham Yatra) শুরু হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত পুণ্যার্থীর সংখ্যা ছাড়িয়েছে ৩৭ লক্ষ। কিন্তু...

যোগ দিবসে কলকাতায় বৃষ্টির পূর্বাভাস! শনিতে জারি কমলা সর্তকতা

বৃষ্টির জেরে তাপমাত্রা সামান্য কমলেও শনিবার সকাল থেকে দক্ষিণবঙ্গ জুড়ে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে। যদিও দুপুরের পর আবহাওয়ার...