Saturday, June 20, 2026

Ronaldo: রোনাল্ডোর জোড়া গোল, গ‍্যালারিতে বসে চোখে জল মা মারিয়া ডলোরেসের

Date:

Share post:

রবিবার রাতে একদিকে যেমন চলে মেসি ( Messi) ম‍্যাজিক। তেমনই অন্যদিকে উয়েফা নেশনস লিগে চলল পর্তুগালের ( Portugal) হয়ে রোনাল্ডো (Ronaldo) ম‍্যাজিক। উয়েফা নেশনস লিগের ম্যাচে পর্তুগালের হয়ে জোড়া গোল করে সুইজারল্যান্ডের বিরুদ্ধে দলকে জয় এনে দিলেন সিআরসেভেন। রবিবার মধ‍্যরাতে সুইসদের ৪-০ গোলে উড়িয়ে দেন রোনাল্ডোরা। পর্তুগালের হয়ে বাকি দুটি গোল করেন উইলিয়াম কার্ভালহো এবং জোয়াও ক্যান্সেলোর। ছেলের জোড়া গোল দেখে গ‍্যালারিতে কেঁদে ফেলেন রোনাল্ডোর মা মারিয়া ডলোরেস। যা সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে ভাইরাল।

রবিবার রাতে ছিল উয়েফা নেশনস লিগ। সেই প্রতিযোগিতায় পর্তুগালের মুখোমুখি হয়েছিল সুইজারল্যান্ড। সেই ম‍্যাচে সুইসদের ৪-০ গোলে উড়িয়ে দেয় রোনাল্ডোরা। রোনাল্ডোর খেলা দেখতে গ্যালারিতে এদিন হাজির ছিলেন তাঁর মা মারিয়া ডলোরেস। ছেলের এই ফুটবল দেখে কেঁদে ফেলেন তিনি। সেই ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

এই মুহূর্তে আন্তর্জাতিক গোলের বিচারে শীর্ষে রোনাল্ডো। দেশের হয়ে করেছেন ১১৭টি গোল। ইরানের আলি দায়ি ১০৯ গোল করে দ্বিতীয় স্থানে। এবং মালয়েশিয়ার মোক্তার দাহারি ৮৯ গোল করে রয়েছেন তিনে। আর চারে আছেন মেসি।

আরও পড়ুন:Rafael Nadal: ফরাসি ওপেন জিতে নিজের পরবর্তী লক্ষ‍্যের কথা জানিয়ে দিলেন নাদাল

 

Related articles

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...