Sunday, February 22, 2026

ফের হজরত মহম্মদকে নিয়ে আপত্তিকর পোস্ট, গ্রেফতার বিজেপির যুব নেতা

Date:

Share post:

ইসলাম ধর্মগুরুকে নিয়ে বিজেপি মুখপাত্র নূপুর শর্মার(Nupur Sharma) টুইটকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে গোটা বিশ্ব। এরই মাঝে এবার হজরত মহম্মদকে নিয়ে আপত্তিকর টুইটের অভিযোগ উঠল কানপুরের বিজেপি নেতা হর্ষিত শ্রীবাস্তবের(Harshit Srivastava) বিরুদ্ধে। যদিও এবার এই ঘটনায় দ্রুত পদক্ষেপ নিল পুলিশ। টুইটি মুছে দেওয়ার পাশাপাশি গ্রেফতার করা হয়েছে বিজেপির(BJP) যুব শাখা ও স্টুডেন্ট কাউন্সিলের সদস্য হর্ষিত শ্রীবাস্তবকে।

এ প্রসঙ্গে কানপুরের পুলিশ প্রধান বিজয় মীনা সংবাদমাধ্যমকে জানান, “উনি যে টুইটটি করেছেন তা ধর্মীয় উস্কানিমূলক ও আপত্তিকর। ইতিমধ্যেই এই ঘটনায় পদক্ষেপ নিয়েছে প্রশাসন মামলা রুজু করার পাশাপাশি গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে।” পাশাপাশি রীতিমতো হুঁশিয়ারি দিয়ে ওই পুলিশ কর্তা জানান, “কেউ যদি সাম্প্রদায়িক উসকানি দেয় কিংবা সামাজিক ঐক্যকে বিব্রত করে, তাহলে তার বিরুদ্ধে নিরপেক্ষ ও কড়া পদক্ষেপ নেওয়া হবে।”

উল্লেখ্য ইসলাম ধর্ম গুরু হজরত মহম্মদের বিয়ে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন নূপুর শর্মা। এই ঘটনায় রীতিমতো চাপের মুখে পড়ে তাঁকে সাসপেন্ড করেছে বিজেপি। গোটা ঘটনায় ক্ষোভের আগুন জ্বলে উঠেছে আরব দুনিয়ায়। বিশ্বের প্রায় সমস্ত মুসলিম দেশ বিজেপির বিরুদ্ধে সরব হয়েছে। বিশ্ব জুড়ে চলছে ভারতীয় পণ্য বয়কট। এমনকি ভারতের চার শহরে আত্মঘাতী হামলার হুঁশিয়ারি দিয়েছে জঙ্গি সংগঠন আল-কায়েদা। এহেন পরিস্থিতির মাঝেই এবার মহম্মদকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন আর এক বিজেপি নেতা।


spot_img

Related articles

ISL: চেন্নাইয়িনের বিরুদ্ধে সতর্ক লোবেরা, বাগান শিবিরে স্বস্তির বাতাস

আইএসএলের (ISL) প্রথম ম্যাচে কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে জিতলেও মোহনবাগানের(Mohun bagan) খেলা প্রত্যাশা পূরণ করতে পারেনি। সোমবার দ্বিতীয় ম্যাচে...

‘বৈচিত্র্যের মধ্যে ঐক্যই আমাদের শক্তি’, সম্প্রীতি রক্ষার অঙ্গীকার মমতার

মাতৃভাষা বিশ্বের সামনে আমাদের গৌরব দিয়েছে। সেই উত্তরাধিকার যা রক্ষা করা আমাদের কর্তব্য। অমর একুশের ভাষাদিবসের (International Mother...

ফাঁকা হলেই শুভেন্দুর মহিলাদের ৩ হাজারের প্রতিশ্রুতি! ভিডিও তুলে কটাক্ষ কুণালের

বাংলার মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করে সম্মানের পথে এগিয়ে নিয়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাঁদের শক্তিতে বলিয়ান হয়েই...

ঝাঁটা দেখিয়ে ‘গো ব্যাক’ স্লোগান! কাঁথিতে বিক্ষোভের মুখে বিজেপি বিধায়ক

পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) কাঁথিতে প্রচারে গিয়ে বিক্ষোভের (Kanthi Protest) মুখে পড়লেন উত্তর কাঁথির বিজেপি বিধায়ক সুমিতা সিনহা।...