Monday, June 8, 2026

একটানা বৃষ্টিতে শিলিগুড়ি-সিকিম রাস্তার একাধিক জায়গায় ধস, ব্যাহত যান চলাচল

Date:

Share post:

দক্ষিণবঙ্গে যখন বিন্দুমাত্র বৃষ্টি নেই সেই পরিস্থিতিতে গত দুদিন ধরে প্রায় একটানা বৃষ্টি দার্জিলিং (Darjeeling) পাহাড় ও সিকিমে (Sikkim)। লাগাতার বর্ষণের জেরে বৃহস্পতিবার সকালে সিকিমে কয়েকটি এলাকায় ধস নেমেছে। সিকিমের পাকইয়ং জেলায় সবচেয়ে বড় ধস (Landslide) নেমেছে। ফলে, সিকিমের মাচং, পারোখা, বরাপাটিং, লিনকি, রোলেপো এবং রংলি যাওয়ার রাস্তা প্রায় বন্ধ।

ধসের ফলে শিলিগুড়ির (Siliguri) সঙ্গে সড়ক যোগাযোগ আপাতত বন্ধ। তাতে দুর্ভোগে পড়েছেন পর্যটকরা। ধস সারানোর কাজ শুরু হয়েছে। দার্জিলিং জেলা প্রশাসন সূত্রের খবর, সেবক থেকে রংপো পর্যন্ত ১০ নম্বর জাতীয় সড়কের ৫টি জায়গা আংশিক ধসে বিপর্যস্ত। ওই ধসপ্রবণ এলাকায় একমুখী যান চলাচল হচ্ছে। প্রশাসন ও পূর্ত দফতরের ইঞ্জিনিয়ার এবং উদ্ধারকর্মীরা মেরামতির কাজ শুরু করেছেন।


Related articles

বিশ্ব পরিবেশ দিবসে গবেষণার নতুন সংযোজন প্রেরণা পাবলিশার্সের, প্রকাশিত ‘ইকো-ইথোস’

বিশ্ব পরিবেশ দিবসকে (World Environment Day) কেন্দ্র করে গবেষণা, প্রকাশনা এবং লেখকদের স্বীকৃতিকে এক মঞ্চে এনে অনুষ্ঠিত হল...

দিল্লিতে অভিষেক: ভবানী ভবনে হাজিরা এড়ালেন

বিধানসভায় বিধায়কদের সই জাল ইস্যুতে দ্বিতীয় হাজিরা এড়ালেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। দলীয়...

প্রবল ভূমিকম্প ফিলিপিন্সে: মৃত অন্তত ৩

ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপিন্স। সোমবার ভোরে ফিলিপিন্সের মিন্ডানাও দ্বীপে তীব্র কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল...

সুখেন্দুর পদত্যাগ, দলেই প্রশ্ন কার সুবিধা করতে সময়টা বাছলেন!

অবশেষে অনেক বিদ্রোহ-বিপ্লবের পর তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়লেন সুখেন্দু শেখর রায়। তৃণমূলের এই কঠিন সময়ে সাংসদ পদ...