Saturday, May 30, 2026

“বিজেপির চর” দাবি করতেই রাহুলকে মোক্ষম জবাব কুণালের

Date:

Share post:

তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বারেবারে দাবি করে এসেছেন বা এখনও আসছেন, বিজেপির মধ্যে এমন কিছু নেতা আছে, যাঁরা আসলে তৃণমূলের এজেন্ট। গেরুয়া বসন পরে থাকলেও আসলে তাঁরা ঘাসফুল শিবিরের কাছে গোপন তথ্য সরবরাহ করেন। কুণালের আরও চাঞ্চল্যকর দাবি, রাজ্য বিজেপির যে কোনও রুদ্ধদ্বার বৈঠক শেষে ১০ মিনিটের মধ্যে সেই খবর চলে আসে তাঁদের কাছে!

সেই চরবৃত্তি প্রসঙ্গে এবার কুণাল ঘোষকে কাঠগড়ায় দাঁড় করানোর একটি অপচেষ্টা করেছিলেন বঙ্গ বিজেপির ইতিহাসে সর্বকাকালীন ব্যর্থ সভাপতি রাহুল সিনহা। তাঁর দাবি, ‘‘‌কুণাল ঘোষকেই তো আমরা তৃণমূলে রেখেছি বিজেপির চর হিসেবে। তৃণমূলে যে গোপন বৈঠক হয়, তার পূর্ণাঙ্গ খবর আমরা কুণাল ঘোষের কাছ থেকেই তো পেয়ে যাই। মমতা বন্দ্যোপাধ্যায়ই তো কুণাল ঘোষকে জেল খাটিয়েছিলেন। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর কারও কোনও রাগ থাকে, তাহলে সেটা কুণাল ঘোষের আছে।’”

রাহুল সিনহার এমন অবান্তর দাবির পাল্টা দিয়েছেন কুণাল ঘোষ। তাঁর বক্তব্য, “আমি যদি বিজেপির চর হবো, তাহলে আমার বিরুদ্ধে এখানে সিবিআই আর ত্রিপুরায় বিজেপি পরিচালিত রাজ্যে একের পর এক মামলা হচ্ছে কেন? যদি সত্যি আমি। বিজেপির হয়ে কাজ করি, তাহলে
রাহুল সিনহা আমার নাম বলে সোর্স নষ্ট করলেন কেন? আসলে উনি পরিব্রাজক হেরো প্রার্থী। ঘুরে ঘুরে ভোটে হারেন। ওনার কথার কোনও গুরুত্ব নেই।”

কুণালের আরও দাবি, “যে লকেট চট্টোপাধ্যায় আজ জেপি নাড্ডার সামনে বিজেপির নির্ভরযোগ্য নেত্রী সাজার চেষ্টা করছেন, ৬ মাস পরে তাঁর মতো নেতা-নেত্রীরা বিজেপিতে থাকবেন সেই গ্যারান্টি কে দিতে পারেন? পরেরবার নাড্ডাজী হয়তো কলকাতায় এসে দেখবেন, লকেট দল বদলে আমার পাশে বসে বিজেপির সমালোচনা করেছেন !”

আরও পড়ুন:গ্রিনজেন মামলা: অংশীদারদের বিরুদ্ধে টাকা নয়ছয় প্রমাণিত, জানালেন আইনজীবী অয়ন

 

 

Related articles

শিক্ষাঙ্গনেই ফিরতে চাই! অন্নপূর্ণা যোজনার কাজে নারাজ বিএলও-রা

অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Vander) প্রকল্পে কাজ করতে নারাজ বসিরহাটের (Basirhat)বহু বিএলও। হোয়াটসঅ্যাপে মেসেজ করে তাঁদের বিডিও অফিসে ডাকা...

জন্ম নিয়ন্ত্রণে পদক্ষেপ নেবে সরকার: মুখ্যমন্ত্রীকে অনুরোধ শমীকের

দেশের উন্নয়নে জনসংখ্যা নিয়ন্ত্রণ যে বড় ভূমিকা নেয়, এবার সেই কথাই নতুন সরকারের স্বাস্থ্য দফতরের অনুষ্ঠানে মনে করিয়ে...

অরূপ রায়কে কালিমালিপ্ত করার চেষ্টা! মিথ্যা অভিযোগ আনতে গিয়ে ব্যাকফুটে গেরুয়া শিবির

ইদ উপলক্ষে রাজ্য সরকারের পাঠানো বিভিন্ন উপহার সামগ্রী এলাকাবাসীদের মধ্যে বিতরণ না হওয়ায় জেলাশাসকের দফতরের গুদামে ফেরত পাঠাচ্ছিলেন...

সোনারপুরে চোখে আঘাত অভিষেকের: নেত্রীর নির্দেশে ভর্তি হাসপাতালে

সোনারপুরে নিহত দলীয় কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে হামলার মুখে পড়লেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়...