Monday, April 13, 2026

আজ উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ, কোন ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট? জেনে নিন

Date:

Share post:

১০ জুন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য ফলাফল ঘোষণা করবেন আনুষ্ঠানিক ভাবে। প্রতিবারের মত এবারও প্রথম থেকে দশম স্থান পর্যন্ত মেধা তালিকা ঘোষণা করবে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। আর সেই মেধা তালিকা ঘিরেই কৌতুহল তুঙ্গে। এরপর বেলা ১২টা নাগাদ ছাত্রছাত্রীরা ওয়েবসাইটে তাদের ফল জানতে পারবে।


আরও পড়ুন:মুখ্যমন্ত্রীর আবেদনের পরেই উঠল ডোমজুড়ের পথ অবরোধ


যে ওয়েবসাইটগুলি থেকে উচ্চ মাধ্যমিকের ফলাফল জানা যাবে, সেগুলি হল -wbchse.nic.in
wbresults.nic.in
www.exametc.com
www.indiaresults.com । পাশাপাশি এসএমএস এবং মোবাইল অ্যাপের (WBCHSE Result 2022) মাধ্যমেও নম্বর জানতে পারবেন পড়ুয়ারা।

বুধবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়, ‘‘বেলা ১১.৩০টা নয়, শুক্রবার দুপুর ১২টা থেকে অনলাইনে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেখা যাবে।’’ SMS পরিষেবা, অনলাইন পোর্টাল এবং মোবাইল অ্যাপস, সব ক্ষেত্রেই দুপুর ১২টা থেকেই ফলাফল জানা যাবে বলে সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

উল্লেখ্য, চলতি বছর ২ এপ্রিল শুরু হয়েছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। শেষ হয়েছিল ২৭ এপ্রিল। সংসদের তথ্য অনুযায়ী, ৪৪ দিনের মধ্যেই প্রকাশিত হবে ফলাফল। করোনাভাইরাসের ধাক্কা কাটিয়ে এবার রাজ্যে হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। পড়ুয়াদের মানসিক অবস্থা, সুরক্ষা ও অন্যান্য বিষয়ের বিবেচনা করে এই প্রথমবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা ‘হোম সেন্টারে’ হয়েছে।

Related articles

ভোটে জিতে ক্ষমতায় এসে তুলে দেব নাম: বাদুড়িয়ায় আশ্বাস অভিষেকের

এসআইআর করে বাংলার যে ৯০ লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন তার বড় প্রভাব পড়েছে উত্তর...

সুরসম্রাজ্ঞীর ‘মিষ্টি’ স্মৃতি: ল্যাংচা দিয়েই আশা ভোঁসলের মন জয় জাভেদের

প্রখ্যাত সংগীতশিল্পী আশা ভোঁসলের প্রয়াণে গোটা দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। অসংখ্য গানের মতোই তাঁর জীবনের অনেক অজানা...

দেশের মনীষীদের অপমান বিজেপি নেতাদের! শাহর গুণ্ডামির ভাষাকে তীব্র কটাক্ষ তৃণমূলের

প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী থেকে কেন্দ্রীয় মন্ত্রীরা তো বটেই, এবারের নির্বাচনে বাংলা দখল করতে বিজেপির ভিন রাজ্যের নেতাদের ফেভারিট...

অবাধ ভোট করতে তৎপর কমিশন, টোল ফ্রি নম্বর ও ই-মেইল চালু করল সিইও দফতর 

অবাধ ও শান্তিপূর্ণ ভোট সুনিশ্চিত করতে এবার আরও এক ধাপ এগোল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। সোমবার খোদ...