Friday, April 3, 2026

এবার বাংলায় বিজেপি নেত্রী নূপুর শর্মার বিরুদ্ধে এফআইআর দায়ের

Date:

Share post:

দিল্লি-মুম্বইয়ের পর এবার বাংলায় বিজেপি নেত্রী নূপুর শর্মার বিরুদ্ধে এফআইআর দায়ের হল। কাঁথি থানায় নূপুরের বিরুদ্ধে উস্কানিমূলক ভাষণের অভিযোগে এফআইআর দায়ের করেছেন রাজ্য তৃণমূলের সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক তথা আইনজীবী আবু সোহেল।

কী কী অভিযোগ আনা হয়েছে ? নূপুরের বিরুদ্ধে শান্তিভঙ্গ করা, দাঙ্গায় উস্কানি দেওয়া, হুমকি দেওয়া-সহ নানান ধারায় মামলা করা হয়েছে। নূপুরকে গ্রেফতার না করা হলে  সোমবার সুপ্রিম কোর্টে যাবেন বলে জানিয়েছেন তৃণমূল নেতা আইনজীবী। তিনি জানিয়েছেন, নূপুর শর্মা যা বলেছেন তা দেশের সম্প্রীতির পক্ষে ক্ষতিকর। তার পরেও কেন্দ্রের ক্ষমতাসীন দলের ছত্রছায়ায় থাকা নূপুর রেহাই পেয়ে যাচ্ছেন।আবু সোহেলের আরও দাবি, “২০১৮ সালে সুপ্রিম কোর্টে একটি মামলায় স্পষ্ট বলা আছে, কেউ কোনও ভাবেই ধর্মীয় বিদ্বেষমূলক ভাষণ দিতে পারবে না। এরকম হলে অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করতে হবে। নূপুরের কথায় দেশজুড়ে অশান্তি এবং সম্প্রীতি নষ্ট হয়েছে। তাঁকে এখনও কেন গ্রেফতার করা হচ্ছে না। আমি কাঁথি থানায় এই জন্য মামলা দায়ের করেছি। মামলার কপি স্বরাষ্ট্রমন্ত্রক, দিল্লির পুলিশ কমিশনার এবং পশ্চিমবঙ্গ পুলিশের ডিজি ও পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপারকে পাঠিয়েছি।”

প্রসঙ্গত, বিজেপির সর্বভারতীয় মুখপাত্র নূপুর শর্মা পয়গম্বরকে নিয়ে দিন কয়েক আগে বিতর্কিত মন্তব্য করেন। সেই মন্তব্যের জেরে উত্তাল হয়ে উঠেছে গোটা দেশে। ওই মন্তব্যের জন্য নুপুরের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে বিজেপি। অশান্তির আঁচ থেকে বাদ যায়নি বাংলাও।এদিকে বৃহস্পতিবার হাওড়ায় জাতীয় সড়ক অবরোধ থেকে শুরু হয়ে শেষমেশ বিজেপির দলীয় কার্যালয়, দোকানপাটে আগুন-ভাঙচুরের অভিযোগ ওঠে বিক্ষোভকারীদের বিরুদ্ধে। শুক্রবার এবং শনিবারেও হাওড়ার বিভিন্ন জায়গায় বিক্ষোভ চলে।এখন দেখার তৃণমূলের দায়ের করা এফআইআর এর জন্য কোন ব্যবস্থা নেওয়া হয়।

 

Related articles

কেন্দ্রীয় এজেন্সি আসার আগেই মোথাবাড়ির ঘটনায় গ্রেফতার মিম নেতা, সিআইডিকে কৃতিত্ব মুখ্যমন্ত্রীর

এনআইএ (NIA) আসার আগে কালিয়াচকের অশান্তির ঘটনায় মূলচক্রীকে গ্রেফতার করল রাজ্যের সিআইডি (CID)। হরিরামপুরের সভামঞ্চ থেকে এই কথা...

ফৌজদারি মামলায় অভিযুক্তদের নিরাপত্তা প্রত্যাহারের নির্দেশ, দুপুরের মধ্যেই রিপোর্ট তলব কমিশনের!

সামনেই বিধানসভা নির্বাচন (WB Assembly Election), ভোটমুখী বঙ্গে একের পর এক পরিবর্তন করে চলেছে নির্বাচন কমিশন (ECI)। এবার...

কালিয়াচকের ঘটনায় উস্কানির অভিযোগে গ্রেফতার মিম নেতা – আইনজীবী মোফাক্কেরুল !

রাজ্য বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2026) আবহে মালদহের কালিয়াচকে বিক্ষোভের (Maldah Kaliachak Incident) ঘটনায় উস্কানির অভিযোগে...

ভোট প্রচারে আজ দক্ষিণ দিনাজপুরে মমতা, জনসভা করবেন রায়গঞ্জ-মালদহতেও

নির্বাচনী প্রচারে (Election Campaign) আজ দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে সভা করবেন বাংলার মুখ্যমন্ত্রী। এদিন রায়গঞ্জ এবং মালদহতেও দুটি জনসভা...