Monday, March 30, 2026

পানিহাটির দই-চিঁড়ে মেলায় গরমে মৃত ৩, অসুস্থ আরো ৫০ পুণ্যার্থী

Date:

Share post:

পানিহাটির নিমাই মন্দিরের দই -চিঁড়ে মেলায় গরমে এবং ভিড়ের চাপে এখনো পর্যন্ত ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। অসুস্থ আরো প্রায় ৫০ জন।  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনাায় গভীর শোক প্রকাশ করেছেন।

বহু বছরের পুরনো মেলা এটি।  কথিত আছে পানিহাটির এই নিমাই মন্দিরে এই দিনে এবং এই তিথিতে  বিশেষ পুজো ও প্রার্থনা হয়। এই দিনে নিমাই গঙ্গার ঘাটে বসে বিশ্রাম নিয়েছিলেন। দই চিঁড়ে খেয়েছিলেন। এই উৎসবের নাম দণ্ড মহোৎসব। সেই থেকে এই উৎসবে আগত পুণ্যার্থীরা দই -চিঁড়ে  খেতে আসেন এখানে। গত দু বছর করোনার কারণে মেলা ছোট করে হয়েছিল। কিন্তু এবার ভিড় উপচে পড়ে। প্রচন্ড গরমে আর ভিড়ে পুণ্যার্থীরা অসুস্থ হয়ে পড়েন। ইতিমধ্যােই তিনজনের মৃত্যু  হয়েছে বলে খবর। আরো ৫০ জন অসুস্থ। তারা সকলেই স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। কর্তৃপক্ষ ইতিমধ্যেই মেলা বন্ধ করে দিয়েছে।

 

 

Related articles

বিজেপিকে ভোট দিতে ধমকাচ্ছেন মমতা: কমিশনে নালিশ সুকান্ত-রিজিজুদের

বাংলার ভোটের ময়দানে প্রার্থী বিভ্রাটে জেরবার বিজেপি নেতারা। ধর্মের ভিত্তিতে ভোট আর এসআইআর করে ভোটার হারিয়েছে বিজেপি। এই...

মোবাইলে বিনামূল্যে দেখা যাবে আইপিএল! জেনে নিন উপায়

আইপিএল (IPL) শুরু হতেই ক্রিকেটপ্রেমীদের উন্মাদনা আকাশছোঁয়া। সম্প্রচারে এসেছে বড় পরিবর্তন। পুরোপুরিভাবে ফ্রি নয় আইপিএলের সম্প্রচার। জিওহটস্টারের (Jio...

বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণাবর্ত: দুদিন রাজ্যে দুর্যোগের পূর্বাভাস

নতুন করে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে ফের একবার দুর্যোগের মুখে বাংলা। ঝঞ্ঝা রেখা বিহার থেকে উত্তরপূর্বে মেঘালয় পর্যন্ত বিস্তৃত।...

ভবিষ্যতে আর মাছ-মাংস খেতে পারবেন না! কেন সতর্কবার্তা মমতার

বাংলার খাবারের উপরে আপনাদের কীসের এত হ্যাংলামি আর নোংরামি! সোমবার, দলীয় প্রার্থীদের হয়ে প্রচার মঞ্চ থেকে বিজেপিকে (BJP)...