Wednesday, June 24, 2026

বিয়ের বাড়ি থেকে ফেরার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনা, আহত ৪০ জন

Date:

Share post:

বিয়ের বাড়ি থেকে ফেরার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লেগে উল্টে গেল যাত্রীবাঝাই  পিকআপ ভ্যান। এর জেরে আহত হয়েছেন ৪০ জন। আহতদের সকলকেই স্থানীয় গ্রামীণ হাসপাতালে ভর্তি করে পুলিশ। সোমবার সাতসকালে ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রামের বেলপাহাড়ি থানার লালজল এলাকায়।ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।


আরও পড়ুন:তপন কান্দু খুন : আদালতে চার্জশিট জমা দিল সিবিআই


প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন,পিকআপ ভ্যানটি  পুরুলিয়া জেলার সারগা থেকে বেলপাহাড়ি থানার চিরুগোড়া গ্রামের দিকে যাচ্ছিল। ভ্যানটিতে মোট ৪০ জন যাত্রী বিয়ের বাড়ির অনুষ্ঠান সেরে বাড়ি ফিরছিলেন। কিন্তু সারগা থেকে ফেরার সময় আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন গাড়ির চালক। এরপরই সজোরে একটি গাছে ধাক্কা খায় গাড়িটি। গাড়ির বেগ এতটাই বেশি ছিল যে উল্টে যায় যাত্রীবোঝি পিকআপ ভ্যানটি। দুর্ঘটনার খবর পেতেই ঘটনাস্থলে ছুটে যায় স্থানীয় বাসিন্দারা ও বেলপাহাড়ি থানার পুলিশ। আহতদের সকলকেই বেলপাহাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে পুলিশ।


হাসপাতাল তরফে জানা গেছে, আহতদের মধ্যে ১৮ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তাঁরা। ঠিক কী কারণে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, তা খতিয়ে দেখছে বেলপাহাড়ি থানার পুলিশ।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...