Thursday, May 14, 2026

শেয়ার বাজারে বড়সড় পতন, ১৪০০পয়েন্ট পড়ে গিয়েছে সূচক

Date:

Share post:

ভারতের শেয়ার বাজারে বড়সড় পতন হল। ১৪০০পয়েন্ট পড়ে গিয়েছে সূচক। আমেরিকান ও এশিয়ান স্টকের পতন হয়েছে। জানা গিয়েছে যে এর প্রভাবই পড়েছে দালাল স্ট্রিটে। দেখা যাচ্ছে যে সেনসেক্স নেমে গেছে ৫৩০০০ পয়েন্টের নীচে। মুম্বই স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স ১৩৫৬ ও নিফটি ৩৭৩ পয়েন্ট কমে গিয়েছে। আজ সপ্তাহের প্রথম দিনে শেয়ারবাজারে বিক্রি বাড়ছিল। মনে করা হচ্ছে এর জন্যই সেনসেক্স ও নিফটিতে পতন হয়েছে। বিএসই সেনসেক্স সকালে বাজার খুলতেই পতন হয়। এদিন বাজার ১১০০ পয়েন্টের পতনের হয়ে খোলে। বিক্রি বেড়েই চলেছিল। পতন ১৪৬৫ পয়েন্টে পৌঁছেছিল।

জানা গিয়েছে, সেনসেক্স(sensex) লেনদেন করছে ৫২,৬৮৭ পয়েন্টে। কমে যায় নিফটিও। নিফটিও সকালে ৩০০ পয়েন্ট কমে তবেই বাজার খোলে। এই পতন বৃদ্ধির ফলে নিফটি ৪১৪ পয়েন্ট কমে যায়। লেনদেন করছে ১৫৭৮৬ পয়েন্টে। হাজার পয়েন্টেরও বেশি নেমে গিয়েছে ব্যাঙ্ক নিফটি । আজ সমস্ত সেক্টরাল সূচকের অবস্থা খারাপ। সব গুলিই নামতে নামতে এবং লালে লেনদেন করছে। ব্যাঙ্কিং, অটো, আইটি, এফএমসিজি, মেটাল, এনার্জি সেক্টরের । আইটি স্টকগুলিতে সর্বত্র বিক্রি বেড়েই চলেছে। সেনসেক্সের ৩০ টি ৩০ টি স্টকই লালে লেনদেন করছে। অন্যদিকে, নিফটির ৫০ টি স্টক আছে। আজ দেখা যায় যে এগুলির মধ্যে ৪৯টিই রেড মার্কে ট্রেড করছে।দেখা গিয়েছে যে সবুজ চিহ্নের মধ্যে লেনদেন করছে শুধুমাত্র একটি স্টক।

আজ বাজারে পতনের ধারা দেখলে চক্ষু চড়ক গাছ হতে বাধ্য। সঙ্গে আজ বাজাজ ফিনসার্ভ ৪.৭৪ শতাংশ নেমেছে। ৪.৪২ শতাংশ বাজাজ ফাইন্যান্স(bajaj finance) নেমে গিয়েছে, ৩.৮২ শতাংশ আইসিআইসিআই ব্যাঙ্ক(icici bank) নেমে গিয়েছে, লারসেন ৩.৭৪ শতাংশ নেমে গিয়েছে, এসবিআইও(sbi) নেমে গিয়েছে ৩.৭২ শতাংশ, এইচডিএফসিরও(hdfc) ব্যাপক পতন হয়েছে। কমেছে ৩.৩৭ শতাংশ। টেক মাহিন্দ্রা ৩.২৬ শতাংশ নেমে গিয়েছে ইনফোসিস । কোটক মাহিন্দ্রা ৩.৭২ শতাংশ নেমেছে।

Related articles

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...