Wednesday, June 3, 2026

মেট্রো ডেয়ারি মামলায় রাজ্য পুলিশেই আস্থা হাইকোর্টের

Date:

Share post:

মেট্রো ডেয়ারির শেয়ার বিক্রিতে দুর্নীতি আছে। এই অভিযোগ করে সিবিআই তদন্তের আর্জি জানিয়ে হাইকোর্টে একটি মামলা করেন বহরমপুরের কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। সোমবার এই মামলায় সিবিআই তদন্তের আর্জি খারিজ করে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।  এদিন হাইকোর্ট সাফ জানিয়ে দেয়, এই তদন্ত রাজ্য পুলিশ করবে। অন্য সংস্থাকে তদন্তভার দেওয়া হবে না।


আরও পড়ুন:দলের মধ্যে আত্মসমালোচনার প্রয়োজন! দলীয় সাংসদের মন্তব্যে তোলপাড় রাজ্য বিজেপি


২০১৮ সালে মেট্রো ডেয়ারির শেয়ার বিক্রিতে অনিয়মের অভিযোগ তুলে হাইকোর্টে মামলা করেছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি। তাঁর অভিযোগ কয়েকশো কোটি টাকার ক্ষতি করে মেট্রো ডেয়ারির শেয়ার বিক্রি করে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, কী কারণে মেট্রো ডেয়ারির শেয়ার বিক্রি করা হয়েছে, তা জানতে হাইকোর্টে মামলা করে সিবিআই তদন্তের দাবি জানিয়েছিলেন অধীর। এদিন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ রায় দেয়, রাজ্যের সিদ্ধান্তই সঠিক ছিল।


মামলা চলাকালীনই হাইকোর্টে সিবিআই জানিয়েছিল, আদালত চাইলে তারা তদন্ত করতে প্রস্তুত। অবস্থান স্পষ্ট করেছে। তবে আদালত আস্থা রাখল রাজ্য পুলিশেই।

Related articles

বিধানসভার নৌশাদ আলি কক্ষে ‘বিদ্রোহী’ তৃণমূল বিধায়কদের মিটিং শুরু

রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা হবেন কে, বাংলার রাজনৈতিক মহলের নজর এখন বিধানসভা চত্বরে। তৃণমূল কংগ্রেসের দুই তৃতীয়াংশ বিধায়করা...

তোলাবাজির অভিযোগে কলকাতায় গ্রেফতার তৃণমূল কাউন্সিলর অরিজিৎ 

মধ্যরাতে গ্রেফতার কলকাতা পুরসভার (KMC) ১০৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অরিজিৎ দাস ঠাকুর (Arijit Das Thakur)। ভোটের ফলাফলের পর...

৮ জুন দিল্লিতে ‘ইন্ডিয়া’র বৈঠকে যোগ দেবেন মমতা-অভিষেক

আগামী ৮ জুন সর্বভারতীয় স্তরে বিজেপি বিরোধী জোট ‘ইন্ডিয়া’র বৈঠকে যোগ দিতে দিল্লি যাবেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা...

দফতর বন্টন নিয়ে আজ নবান্নে মন্ত্রিসভার বৈঠক

রাজ্যে বিজেপি সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভার শপথ গ্রহণ পর্ব আগেই শেষ হয়েছে, এবার পালা দফতর বন্টনের। বুধবার সকাল সাড়ে...