Tuesday, June 23, 2026

দলের মধ্যে আত্মসমালোচনার প্রয়োজন! দলীয় সাংসদের মন্তব্যে তোলপাড় রাজ্য বিজেপি

Date:

Share post:

দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার বঙ্গ সফরের রেশ কাটতে না কাটতেই ফের বিদ্রোহের সুর রাজ্য বিজেপির অন্দরে।এবার “বেসুরো” রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। গতকাল, রবিবার দিল্লি থেকেই জগন্নাথ সরকারের একটি মন্তব্যকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে। তিনি বলেন, “দলের মধ্যে আত্মসমালোচনা করা অত্যন্ত প্রয়োজন। সকলের মতামত নিয়ে সার্বিকভাবে দলীয় সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া জরুরি। বিজেপির সমস্ত কর্মীই যাতে নিজের যোগ্যতা অনুসারে সাংগঠনিক দায়িত্ব পান, তা সুনিশ্চিত করতে হবে।”

প্রসঙ্গত, একুশের বিধানসভা ভোটের পর থেকে একের পর
এক নির্বাচনে ভরাডুবি হয়েছে বিজেপির। বিধানসভায় একমাত্র ও প্রধান বিরোধী দল হয়েও কিছু ক্ষেত্রে বামেদের থেকেও পিছিয়ে পড়ছে বিজেপি। অকারণে একপেশে তৃণমূলের সমালোচনা মানুষ গ্রহণ করেনি। একের পর এক নেতা-কর্মী, সাংসদ, বিধায়ক দল ছেড়েছেন। আদি-নব্য দ্বন্দ্বে জর্জরিত গেরুয়া শিবির। মুষল পর্ব অব্যাহত। বিজেপির অনেক নেতা-কর্মীই নিষ্ক্রিয়ও হয়ে গিয়েছেন। সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে রানাঘাটের বিজেপি সাংসদের এনন মন্তব্য খুব তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন:CBI-এর যুগ্ম অধিকর্তা বদল! সরলেন পঙ্কজ শ্রীবাস্তব

 

 

Related articles

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...

জেনে নিন মঙ্গলবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...

ফের বাড়ছে সোনার দাম! মঙ্গলে কত হল নতুন দাম দেখে নিন এক ঝলকে

আগের সপ্তাহের শেষের দিকে বেশ দাম কমলেও ফের বাড়তে শুরু করেছে হলুদ ধাতুর দাম (Gold and Silver Price)।...