Wednesday, June 24, 2026

বাড়ল গরমের ছুটি, কবে খুলবে স্কুল জেনে নিন?

Date:

Share post:

গরমে হাসফাঁস অবস্থা রাজ্যবাসীর। বৃষ্টির লেশমাত্র নেই। রোদের দাবদাহে অসুস্থ হয়ে পড়ছেন অনেকেই। এমতাবস্থায় স্কুলপড়ুয়াদের জন্য গরমের ছুটির মেয়াদ আরও ১১ দিন বাড়ানো হল। আগামী ২৬ জুন পর্যন্ত গরমের ছুটি থাকবে বলে জানিয়ে দিল স্কুল শিক্ষা দফতর।


আরও পড়ুন:মেট্রো ডেয়ারি মামলায় রাজ্য পুলিশেই আস্থা হাইকোর্টের


সোমবার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে শিক্ষা দফতরের তরফে জানানো হয়, ২৬ জুন পর্যন্ত ছুটির মেয়াদ বাড়ানো হল। ২৭ তারিখ স্কুল খুলবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। শুধুমাত্র সরকারি স্কুলগুলিতেই নয়, বেসরকারি স্কুলেও এই নির্দেশিকা মেনে চলতে হবে বলে জানানো হয়েছে।



উল্লেখ্য,এ বছর অত্যধিক গরমে এগিয়ে আনা হয়েছিল গ্রীষ্মের ছুটি। এই সপ্তাহেই স্কুল খোলার কথা ছিল। কিন্তু গতকাল, রবিবার ত্তর ২৪ পরগনার পানিহাটিতে দণ্ড মহোৎসবে প্রচণ্ড গরমে প্রাণহানি এবং অনেকের অসুস্থ হয়ে পড়ার ঘটনার পরে মুখ্যমন্ত্রী স্কুলের পড়ুয়াদের সুরক্ষার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। এরপরই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে আলোচনায় বসেন তিনি। সোমবার তার ভিত্তিতেই শিক্ষা দফতরের এই পদক্ষেপ।

Related articles

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...