Saturday, April 4, 2026

ধাক্কা খেল আয়কর দফতর, হাইকোর্টে বিপুল জয় তৃণমূলের

Date:

Share post:

আদালতে ধাক্কা খেল আয়কর দফতর। বিপুল জয় তৃণমূলের (TMC)। আয়কর দফতরের নোটিশ সরাসরি খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। ৩০ মার্চ তৃণমূলকে নোটিশ পাঠায় আয়কর দফতর। আইটি (IT) রিটার্ন সংক্রান্ত বিষয়ে আয়কর আইনের ১৪৮এ(বি) ধারায় এই নোটিশ জারি করা হয়েছিল। সেইসঙ্গে আয়কর আইনের ১৪৮এ(ডি) ধারায় ২৫ এপ্রিল একটি নির্দেশিকাও জারি করা হয়। পার্টির কাছে ব্যাখ্যা তলব করেছিল আয়কর বিভাগ। কিন্তু তাদের নোটিশ এবং আদেশনামাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয় তৃণমূল। দলের বক্তব্য, এই নোটিশ সম্পূর্ণ ভিত্তিহীন এবং অযৌক্তিক। প্রতিটি বিষয়েই নিয়ম মেনে যথেষ্ট স্বচ্ছতা বজায় রেখে চলে তৃণমূল। এরই প্রেক্ষিতে এদিন, হাইকোর্টের বিচারপতি মহম্মদ নিজামুদ্দিন আয়কর দফতরের ওই নোটিশ সরাসরি খারিজ করে দেন। বিষয়টি পুনরায় বিবেচনা করার জন্য আয়কর দফতরকে নির্দেশ দিয়েছে আদালত।

আরও পড়ুন- ‘টুইটারপাল’; বিল  নিয়ে রাজ্যপালকে তীব্র কটাক্ষ ব্রাত্যর

Related articles

গরমের সঙ্গে বাড়ছে আর্দ্রতা: পশ্চিমে দুর্যোগের পূর্বাভাস

মার্চের শেষ থেকেই ক্রমশ বাড়ছে বাংলার তাপমাত্রা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা। তবে সেই গরমের কারণে রাজ্যের...

আমার থেকেও দ্রুত ব্যাট স্পিড: ১৫ বছরের বৈভবেই ভবিষ্যৎ দেখছেন যুবরাজ

বরাবর তিনি ঠোঁটকাটা হিসাবেই পরিচিত। একসময় নিজের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে মহেন্দ্র সিং ধোনি, কাউকে নিয়েই স্পষ্ট কথায়...

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...

বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দলই খুনের অভিযোগ করে! বারাবনিতে পদ্মপ্রার্থীকে তীব্র নিশানা অভিষেকের, সিলিকোসিস আক্রান্তের আশ্বাস

বারাবনি বিধানসভায় দলীয় প্রর্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে প্রচারে গিয়ে বিজেপি প্রার্থীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...