Saturday, April 4, 2026

হনুমানের তাণ্ডব! বসিরহাটে হাসপাতালে ভর্তি ২০ জন

Date:

Share post:

হনুমানের তাণ্ডবে আতঙ্কিত গোটা গ্রাম। ইতিমধ্যেই হনুমানের আঁচড়ে ও কামড় খেয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২০ জন। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাটের স্বরূপনগর ব্লকের বিথারী হাকিমপুর সীমান্ত এলাকায়।


আরও পড়ুন:প্রয়াত অভিনেতা শুভময় চট্টোপাধ্যায়, শোকের ছায়া টলিপাড়ায়

জানা গেছে, একটি ছোট হনুমান বাড়ির ছাদ থেকে পড়ে গিয়ে মারা যায়। তারপরই থেকে যাকেই সামনে পাচ্ছে, তাকেই আক্রমণ করছে মা-হনুমান। কারও হাতে তো কারও আবার মুখে কামড় বসিয়ে রক্তাক্ত করে দেয় সে। ইতিমধ্যে তার আক্রমণে শিশু এবং মহিলা-সহ মোট ২০ জন মানুষ শাড়াফুল গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় রীতিমতো আতঙ্ক শুরু হয় এলাকায়। হনুমানের আক্রমণ থেকে বাঁচতে দরজা-জানলা বন্ধ করেছেন এলাকাবাসী। ঘরের বাইরে পা ফেলতে ভয় পাচ্ছেন সবাই।


ঘটনাটিকে নিয়ে ইতিমধ্যেই বন দফতরে খবর দেওয়া হয়েছে। ঘটনাস্থলে খাঁচা ও জাল নিয়ে পৌঁছেছে খাঁচাবন্দি করে তারা। এদিকে, হাসপাতালে জখমদের ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু করেছেন চিকিৎসকেরা।


Related articles

ফের অভয়া আবেগ উসকে ইস্তেহার প্রকাশ বামেদের, রইল ভাতার প্রতিশ্রুতিও

ছাব্বিশর ভোটে আরজি কর ইস্যুকে কাজে লাগিয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ বামেদের। 'অভয়া আবেগ'কে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার...

Justice for Rahul: সহকর্মীর মৃত্যুর বিচার চেয়ে রাজপথে টলিউড

শ্যুটিং চলাকালীন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকে কেন্দ্র করে তোলপাড় টলিপাড়া। তালসারিতে ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে...

FIR-এর পরে তালসারি যাওয়ার সম্ভাবনা প্রিয়াঙ্কার! সঙ্গে প্রসেনজিৎ-যিশুরাও

তালসারির সমুদ্র সৈকতে শুটিং করতে গিয়ে তালসারির সমুদ্রে তলিয়ে যান রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Bandopadhyay)। ঘটনার পাঁচ...

বীরভূমে ‘১১-০’ লক্ষ্য, কাজল শেখের হয়ে জয়ের ব্যবধান বেঁধে দিলেন অভিষেক 

বাংলা-বিরোধী বিজেপিকে ভোকাট্টা করে বাড়ি পাঠাবে বাংলার মানুষ। দিল্লির জল্লাদ আর গুজরাতের জমিদাররা নয়, বাংলার মানুষই বাংলার ভাগ্য...