Wednesday, March 11, 2026

গরু বোঝাই গাড়িতে ধাক্কা ডাম্পারের, মৃত ৪

Date:

Share post:

সাতসকালেই মর্মান্তিক দুর্ঘটনা। গরু বোঝাই গাড়িতে ডাম্পারের ধাক্কায় মৃত ৪। গুরুতর জখম হয়েছেন ৩ জন। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার কোতুলপুরের রায়বাঘিনী মোড়ে ।ঘটনায় উত্তেজনা ছড়াত গোটা এলাকায়। আহতদের ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি করা হয়েছে।


আরও পড়ুন:পদ্মা সেতুর উদ্বোধন : সশস্ত্র বাহিনীসহ সব বাহিনীকে সজাগ থাকার নির্দেশ হাসিনার

পুলিশ সূত্রের খবর, বুধবার সকালে বিষ্ণুপুরের দিক থেকে আরামবাগের দিকে যাচ্ছিল গরু ভর্তি একটি গাড়ি। যাওয়ার পথে কোতুলপুর থানার রায়বাঘিনী মোড়ে ওই গাড়ির একটি চাকা আচমকা ফেটে যায়। এরপর সেই গাড়িটিকে রাস্তার পাশে রেখে চাকা পাল্টানোর কাজ চলছিল। এমন সময় উল্টোদিক থেকে আসা একটি ডাম্পার সজোরে দাঁড়িয়ে থাকা গাড়িটিকে ধাক্কা মারে। ঘটনাস্থলে মারা যান ৪ জন।
ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা। খবর পেতেই ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় তারা।


spot_img

Related articles

ব্যর্থ ভারতের কূটনীতি: হরমুজ দিয়ে তেল আনবে বাংলাদেশ

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে বিগত কয়েকদিন ধরে চরম জ্বালানি সংকটে বাংলাদেশ। তবে দক্ষ কূটনৈতিক দৌত্যে দেশের জন্য জ্বালানি...

গ্যাস সংকটের জের, রেলে বিকল্প পদ্ধতিতে রান্নার পরামর্শ IRCTC-র 

মধ্যপ্রাচ্যের যুদ্ধের আঁচ এবার ভারতীয় রেলের (Indian Railway) পাতে। একদিকে গ্যাসের দাম বৃদ্ধি ও পরিষেবা ব্যর্থতার জেরে সমস্যায়...

গ্যাসের সঙ্কট মোকাবিলায় বৃহস্পতিবার জরুরি বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী, দাম বৃদ্ধির প্রতিবাদে সোমে কলকাতায় মহামিছিল

পরিকল্পনা ছাড়া, আলোচনা ছাড়া আচমকা গ্যাসের (LPG) দাম বৃদ্ধি করেছে কেন্দ্র (Centre)। একই সঙ্গে গ্যাস বুকিং-এর সময়সীমাও বাড়ানো...

গ্যাসের দামবৃদ্ধির জেরে হু হু করে বাড়ছে অটোর ভাড়া, নাজেহাল যাত্রীরা

পশ্চিম এশিয়ায় যুদ্ধের আঁচ ভারতের গ্যাসের সরবরাহে। আর তার জেরে কলকাতায় সিএনজি-র জোগান কমছে (CNG Price Increase)। এর...