Saturday, March 14, 2026

রাষ্ট্রপতি নির্বাচন: বিরোধীদের মতামত জানতে চান মোদি, খাড়গেকে ফোন রাজনাথের

Date:

Share post:

রাষ্ট্রপতি নির্বাচনকে(Precidential election) কেন্দ্র করে শাসক ও বিরোধী দুই শিবিরেই তৎপরতা একেবারে তুঙ্গে। বুধবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে বৈঠকে বসেছে বিরোধী শিবির। সেদিকে নজর রয়েছে শাসক শিবিরের। এই পরিস্থিতিতেই এবার রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিরোধীদের ভাবনাচিন্তা কী তা জানতে কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গেকে(Mallikarjun kharge) শাসক শিবির থেকে ফোন করলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং(Rajnath sing)। ফলে জল্পনা শুরু হয়েছে তবে কি মোদি সরকার নির্বাচনী লড়াইয়ে না গিয়ে সকলের মনোনিত কোনও প্রার্থীকে রাষ্ট্রপতি পদে বসাতে ইচ্ছুক?

রাজনাথ সিংয়ের কাছ থেকে পাওয়া ফোনের বিষয়ে সম্প্রতি সংবাদমাধ্যমকে খাড়গে বলেন, “রাজনাথ সিংয়ের সঙ্গে কথা হয়েছে। তিনি বলেছেন, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রী আমাদের মতামত জানতে চান। আমি জানতে চেয়েছি, তাঁদের কী প্রস্তাব, কারা প্রার্থী?…এই প্রসঙ্গে কিছু বলেননি। আমরা যদি সর্বসম্মতিতে, বিতর্কিত নয় এমন কাউকে (রাষ্ট্রপতি পদপ্রার্থী) বাছাই করি, তা হলে কি সরকার মেনে নেবে?”

অন্যদিকে, রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে শুরুতে শরদ পাওয়ারের নাম জল্পনার কেন্দ্র বিন্দুতে উঠে এলেও পাওয়ার এই নির্বাচনের লড়ার প্রস্তাব খারিজ করে দিয়েছেন। এই পরিস্থিতিতে বিরোধীদের তরফ থেকে দ্বিতীয় নাম উঠে এসেছে গোপাল কৃষ্ণ গান্ধীর। রাষ্ট্রপতি নির্বাচনের কৌশল ঠিক করতে এদিন দিল্লির কনস্টিটিউশন ক্লাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা বৈঠকে যোগ দিয়েছে ১৭ টি বিজেপি বিরোধী দল।


spot_img

Related articles

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

নতুন দিনের সঙ্গে সঙ্গে জীবনের নানা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা অপেক্ষা করছে ১২ রাশির জাতকদের জন্য। কারও কর্মজীবনে...

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...