Saturday, April 4, 2026

দিল্লি থেকে ফিরেই দক্ষিণেশ্বরে মুখ্যমন্ত্রী, পুজো দিলেন ভবতারিণী মন্দিরে

Date:

Share post:

পূর্ব নির্ধারিত সূচি মেনে দিল্লির অত্যন্ত গুরুত্বপূর্ণ সফর সেরে ফিরেই দক্ষিণেশ্বর ভবতারিণী মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দক্ষিণেশ্বর (Dakhineswar) মন্দিরে লাইট অ্যান্ড সাউন্ডের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার, সেখানে পৌঁছে প্রথমে কুঠিবাড়িতে মিউজিয়ামের উদ্বোধন করেন তিনি। রামকৃষ্ণ পরমহংসদেব, রানি রাসমণির স্মৃতিবিজড়িত নানা সামগ্রী রয়েছে সেখানে।

দক্ষিণেশ্বর মন্দিরের ইতিহাস নিয়ে লাইট অ্যান্ড সাউন্ড প্রদর্শনী শুরু হচ্ছে। ইতিহাসখ্যাত এই মন্দিরের সঙ্গে জড়িয়ে রয়েছে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস, রানি রাসমণি, স্বামী বিবেকানন্দ-সহ অনেক মনীষীর নাম। সেই ইতিহাসকে আলো ও ধ্বনির মাধ্যমে সামনে তুলে ধরার পরিকল্পনা করেছিলেন মুখ্যমন্ত্রী। তার সেই পরিকল্পনাকে বাস্তবায়িত করেছে কেএমডিএ। ক্ষমতায় আসার পর থেকে রাজ্যের তীর্থস্থানগুলি সাজিয়ে তোলার বিষয়ে উদ্যোগ নিয়েছেন মমতা। সেই মতো, আগেই দক্ষিণেশ্বরে শুরু হয়েছে স্কাইওয়াকের। এবার নতুন পালক- লাইট অ্যান্ড সাউন্ড

 

 

Related articles

বীরভূমে ‘১১-০’ লক্ষ্য, কাজল শেখের হয়ে জয়ের ব্যবধান বেঁধে দিলেন অভিষেক 

বাংলা-বিরোধী বিজেপিকে ভোকাট্টা করে বাড়ি পাঠাবে বাংলার মানুষ। দিল্লির জল্লাদ আর গুজরাতের জমিদাররা নয়, বাংলার মানুষই বাংলার ভাগ্য...

ভোটযুদ্ধে নজরে মালদহ, তৃণমূল সভানেত্রীর রোড-শো-এ ইংরেজবাজারে জনসমুদ্র 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে রণকৌশল সাজাতে শনিবার মালদহ জেলাজুড়ে ম্যারাথন প্রচার সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানিকচক, রতুয়া ও মালতীপুরের...

বঙ্গীয় সাহিত্য পরিষদে বিপুল ভোটে জয়ে থাকল বর্তমানদের দাপট

সব বিতর্কের শেষ হল ভোট বাক্সেই। বঙ্গীয় সাহিত্য পরিষদ (Bangiya Sahitya Parishat)-এর কর্মাধ্যক্ষ নির্বাচনে বড় ব্যবধানে জিতলেন বর্তমান...

ভবানীপুরে গেরুয়া শিবিরের মিছিলে গোলমাল! ৪ পুলিশ আধিকারিককে সাসপেন্ড করল কমিশন

নির্বাচন কমিশন চলছে গেরুয়া শিবিরের আঙ্গুলিহেলনে। এই অভিযোগকেই কিছুটা মান্যতা দিয়েই শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) রোড শো (Road...