Saturday, April 4, 2026

ফের ইডির তলব রাহুলকে, লোকসভার স্পিকারের কাছে পুলিশি জুলুমের অভিযোগ কংগ্রেসের

Date:

Share post:

ফের কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে তলব করল ইডি। টানা তিনদিন ধরে মোট ৩০ ঘণ্টা জেরা করার পরে   আগামিকাল, শুক্রবার সকালে রাহুলকে চতুর্থবারের জন্য ডেকে পাঠাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি।

এদিকে বৃহস্পতিবারই কংগ্রেস সাংসদরা দেখা করেছেন লোকসভার সাংসদ ও রাজ্যসভার চেয়ারম্যানের সঙ্গে। তাঁদের অভিযোগ রাহুলকে জেরার নামে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপদস্থ করা হচ্ছে। রাহুলের সমর্থনে কংগ্রেসের নেতা-কর্মী-সমর্থকরা পথে নেমে প্রতিবাদ-বিক্ষোভ দেখাতে গেলে তাদের উপরে পুলিশ যারপরনাই হেনস্থা করছে।  কংগ্রেস নেতা শচীন পাইলট জানিয়েছেন, বুধবার পুলিশ কংগ্রেসের সদর দফতরে ঢুকে পড়েছিল। দলের প্রবীণ নেতৃত্ব, বিধায়ক, সাংসদ ও অফিস কর্মীদের উপরে নির্যাতন করা হয়েছে। এক মহিলা সাংসদের পোশাক ছিঁড়ে দেওয়া হয়েছে। পুলিশকে এমন আচরণ করতে আগে দেখা যায়নি। তিনি আরো অভিযোগ করেছেন, বিজেপি এই ধরনের আচরণ করে বোঝাতে চাইছে ওদের কাজের বিরোধিতা করলেই ফল ভুগতে হবে।  বৃহস্পতিবারও দেশের একাধিক জায়গায় বিক্ষোভ দেখিয়েছে কংগ্রেস। রাহুলের জিজ্ঞাসাবাদ ঘিরে প্রতিবাদে উত্তাল কংগ্রেস। পাশাপাশি সত্যাগ্রহের পথেও হাঁটছে শতাব্দীপ্রাচীন এই দলটি।  সমর্থকদের দাবি তাঁরা রাহুল এবং সোনিয়ার পাশে সবসময় থাকবেন।

এদিকে  এই আবহেই আগামিকাল ফের রাহুলকে ডেকে পাঠাল ইডি।

 

Related articles

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...