Friday, June 26, 2026

প্রাথমিক নিয়োগ দুর্নীতির তদন্তে সিবিআই সিট,  নির্দেশ হাইকোর্টের

Date:

Share post:

প্রাথমিক নিয়োগ দুর্নীতির তদন্তে ৬ সদস্যের বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করল সিবিআই৷ । ১৭ জুনের মধ্যে নাম জানানোর নির্দেশ দিয়েছিল আদালত। সেই নির্দেশ মেনে শুক্রবার হাইকোর্টে ৬ সদস্যের অফিসারের নাম জমা দিয়ে এ কথা জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ ছয় আধিকারিককে নিয়ে একটি সিট গঠন করা হয়েছে। তদন্তকারী দলের মাথায় রয়েছেন এসপি পদমর্যাদার একজন অফিসার। দলে থাকছেন এক জন পুলিশ সুপার, দু’জন ডিএসপি এবং বাকিরা ইনস্পেক্টর পদমর্যাদার। সিট-এর নজরদারির দায়িত্বে থাকবেন নিজাম প্যালেসের সিবিআই দফতরের স্টেশন হেড রাজীব মিশ্র৷ সিট-এর তদন্তের পর্যবেক্ষণ করবেন যুগ্ম অধিকর্তা এন বেণুগোপাল ।

 

Related articles

FIFA World Cup: জার্মানিকে হারাতেই ইকুয়েডরে জাতীয় ছুটি ঘোষণা, মদ্যপ থেকে নায়ক গঞ্জালো

বিশ্বকাপে(FIFA World Cup) পিছিয়ে থেকেও জার্মানিকে ২-১ গোলে হারালো ইকুয়েডর(Ecuador), সেইসঙ্গে ২০ বছর পর বিশ্বকাপের নকআউটে উঠল ইকুয়েডর(Ecuador)।শুরুতে...

কুণালের আর্জির ২৪ ঘণ্টার মধ্যেই অ্যাকশন! শ্রমিকদের বিনামূল্য খাবারের ব্যবস্থা মুখ্যমন্ত্রীর

আগের দিন বিধানসভার করিডরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)কাছে আর্জি তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের (Kunal Ghosh)। আর পরেরদিন...

কেতন খুনে নয়া মোড়! নিজেকে নির্দোষ প্রমাণে মরিয়া সিয়া

পুনের রিয়েল এস্টেট ব্যবসায়ী কেতন আগরওয়াল (২৫) খুনে বিস্ফোরক মোড়! পুলিশের সামনে নিজেকে নির্দোষ প্রমাণ করতে মরিয়া হয়ে...

রামমন্দিরে ৩৫০০ কোটির অনুদান নয়ছয়! গ্রেফতার ৮ কর্মী

অযোধ্যার রাম মন্দিরের ভক্তদের দেওয়া অনুদান আত্মসাতের অভিযোগ ঘিরে দেশজুড়ে শোরগোল পড়ে গিয়েছে। এবার অনুদান চুরির অভিযোগে গ্রেফতার...