Monday, April 6, 2026

রাজনীতির বাইরে সৌজন্য: মোদিকে বাংলার বিখ্যাত আম পাঠালেন মমতা

Date:

Share post:

রাজনৈতিক বিরোধিতা থাকবেই তবে তার জন্য সৌজন্যে কোনও খামতি থাকা উচিত নয়। আর এই বিষয়টি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) বেশ ভালোই বোঝেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির(Narendra Modi) চুড়ান্ত বিরোধিতায় জ্বলে ওটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যের দিকটি ধরা পড়ল ফের একবার। প্রতি বছরের মতো এবারও বাংলার বিখ্যাত আম(Mango) প্রধানমন্ত্রীর বাড়ি পাঠালেন বাংলার মুখ্যমন্ত্রী।

প্রতিবছরই নিয়ম করে দেশের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক ব্যক্তিদের আম পাঠান বাংলার মুখ্যমন্ত্রী। সেইমতো এবারও প্রধানমন্ত্রীর পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী-সহ মোট ২০০ জনের কাছে আম পাঠানো হচ্ছে। আমের তালিকায় রয়েছে বাংলার বিখ্যাত, হিমসাগর, ল্যাংরা, অম্রপল্লী এবং লক্ষ্মণভোগ। এছাড়াও করোনা আবহে ২ বছর বন্ধ থাকার পর আমরসিকদের জন্য রাজধানী দিল্লিতে এবার শুরু হয়েছে ‘আম মেলা’। যার পোশাকি নাম বেঙ্গল ম্যাঙ্গো মেলা। হিমসাগর, ল্যাংরা ইত্যাদি ছাড়াও মুর্শিদাবাদ থেকে নবাব সিরাজউদুল্লাহর প্রিয় কোহিতুর আমও এসেছে এই মেলায়। এই প্রজাতির এক কেজি আমের দাম ১২০০ টাকা! অনেক সময় একটি আম বিক্রি হয় ৪০০ থেকে ৫০০ টাকাতেও। জানা গিয়েছে, আগামী ১৫ জুলাই পর্যন্ত চলবে এই মেলা।


Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...