Friday, June 26, 2026

রাষ্ট্রবিজ্ঞানের পাঠ্যক্রম থেকে গুজরাত সংঘর্ষ বাদ দিল এনসিইআরটি

Date:

Share post:

ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ এন্ড ট্রেনিং  অর্থাৎ এনসিইআরটি  দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞানের পাঠ্যক্রম থেকে গুজরাত সংঘর্ষর বিষয়বস্তু বাদ দিয়েছে । এর পাশাপাশি নকশাল আন্দোলনের ইতিহাস ও জরুরি অবস্থা বিতর্কও ওই পাঠ্যক্রম থেকে মুছে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এনসিইআরটি জারি করা একটি নোট অনুসারে, গুজরাত সংঘর্ষের উপর ভিত্তি করে লেখা  ১৮৭-১৮৯ পৃষ্ঠাগুলি বই থেকে মুছে ফেলা হয়েছে।  পাঠ্যটিতে তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ির বক্তব্যও অন্তর্ভুক্ত ছিল। যেখানে তিনি গুজরাতের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদিকে রাজ ধর্ম অনুসরণ করার পরামর্শ দিয়েছিলেন।এনসিইআরটি তার নোটে বলেছে যে এই বিষয়গুলি অন্যান্য পাঠ্যসূচিতেও অন্তর্ভুক্ত করা হয়েছে, যার ফলে এই পাঠটি ওভারল্যাপ করা হয়েছে। যা অপ্রাসঙ্গিক। এছাড়াও করোনা মহামারীর পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের সিলেবাসের বোঝা কমানো প্রয়োজন। জাতীয় শিক্ষানীতি-২০২০-তেও এর ওপর জোর দেওয়া হয়েছে। তাই এনসিইআরটি সমস্ত বই যৌক্তিক করার সিদ্ধান্ত নিয়েছে। গুজরাত  সংঘর্ষ ছাড়াও, বইয়ের পাঠ্য থেকে নকশাল আন্দোলনের ইতিহাস , যা ১০৫ নম্বর পৃষ্ঠায় ছিল এবং জরুরি অবস্থার সময়(১৯৭৫-৭৭) বিতর্কের পাঠ্যটি, যা ১১৩-১১৭ নম্বর পৃষ্ঠায় ছিল, তাও মুছে ফেলা হয়েছে। সরকারের বিরুদ্ধেও অনেক গুরুতর অভিযোগ ছিল। অনেক মামলাও নথিভুক্ত হয়েছে এবং তদন্তও হয়েছে। তবে এসব মামলায় ক্লিনচিট পেয়েছেন মোদি। ওই সংঘর্ষের ঘটনায় ৭৯০ জন মুসলমান ও ২৫৪ জন হিন্দু মারা যায়।

 

Related articles

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...