Tuesday, June 16, 2026

Corona : একলাফে দৈনিক সংক্রমণ ১৩ হাজারের বেশি, উদ্বেগ কেন্দ্রের 

Date:

Share post:

হু হু করে বাড়ছে করোনার (Corona)সংক্রমণ। চার হাজার, পাঁচ হাজার এই ভাবে এগোতে এগোতে ,গত ২৪ ঘন্টার রিপোর্ট বলছে একদিনে দৈনিক সংক্রমণ ছাড়াল ১৩০০০ এর গণ্ডি। ফের নিজের অস্তিত্ব জানান দিচ্ছে করোনা ভাইরাস(Corona virus)।

করোনা নিয়ে গত কয়েকদিন ধরে উদ্বেগ বেড়েই চলেছে, সক্রিয় রোগীর সংখ্যাও ঊর্ধ্বমুখী।শনিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য ও পরিসংখ্যান বলছে , গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে (Corona) আক্রান্ত হয়েছেন মোট ১৩,২১৬ জন। চিকিৎসকদের কপালে চিন্তার ভাঁজ। দেশে একদিনে করোনায় মৃত্যু হয়েছে ২৩ জন। দেশে এখনও পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৪ হাজার ৮৪০। করোনার থাবা বেশ চওড়া দিল্লি (Delhi)আর মহারাষ্ট্রে (Maharastra)। প্রতি মুহূর্তে অ্যাকটিভ কেসের সংখ্যা বাড়ছে। বর্তমানে সারা দেশে সক্রিয় রোগীর সংখ্যা ৬৮ হাজার ১০৮।

তবে সুস্থতার হার কিছুটা হলেও স্বস্তিদায়ক।গত ২৪ ঘণ্টায় করোনা কাটিয়ে সুস্থ হয়েছেন ৮,১৪৮ জন। সুস্থতার হার ৯৮.৬৩ শতাংশ।পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৬ লক্ষ ৯০ হাজার ৮৪৫ জন করোনাকে জয় করে সুস্থ হয়ে উঠেছেন।



Related articles

মোহনবাগানের নতুন কোচের নাম নিয়ে রইল বড় আপডেট, মণিপুরে আহত দলের ফুটবলার

আসন্ন মরশুমে সার্জিও লোবেরা যে কোচ থাকছেন না মোহনবাগান(Mohun Bagan) দলে তা আগেই নিশ্চিত হয়ে গিয়েছে। কে হতে...

নন্দীগ্রামের পর ভবানীপুর! ভোটের ফলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা মমতার

ভবানীপুরে ভোটের ফলকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে (Kolkata High Court) মামলা দায়ের করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

আমেরিকায় ভেঙে পড়ল বোমারু বিমান! মৃত্যু ৮ জনের 

ওড়ার কিছুক্ষণের মধ্যে মাটিতে আছড়ে পড়ল মার্কিন বিমানবাহিনীর বি-৫২ স্ট্রাটোফোর্ট্রেস বোমারু বিমান। স্থানীয় সময় সোমবার ক্যালিফোর্নিয়ার (US Air...

পাহাড়ে দ্রুত শিক্ষক-পুলিশে নিয়োগ, খুলবে সব বন্ধ চা-বাগান: প্রতিশ্রুতির বন্যা মুখ্যমন্ত্রীর

”পাহাড়বাসীর প্রত্যাশা পূরণ করবে রাজ্য সরকার। কেন্দ্রের প্রকল্প বাস্তবায়িত হবে পাহাড়ে”-মঙ্গলবার কার্শিয়ঙের (Kurseong) সভা থেকে প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী...