Tuesday, June 16, 2026

গরমের ছুটির জেরে স্কুলের পরীক্ষা পিছিয়ে দিল পর্ষদ

Date:

Share post:

প্রচণ্ড দাবদাহে পড়ুয়ারা যাতে অসুস্থ হয়ে না পড়ে সেজন্য শিক্ষার্থীদের কথা ভেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্কুলের ছুটি বাড়িয়ে দিয়েছিলেন। আর গরমের ছুটির জেরে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত পরীক্ষা পিছিয়ে দিল মধ্যশিক্ষা পর্ষদ। প্রথম পর্যায়ের পরীক্ষা ৬ জুলাই-এর মধ্যেই শেষ করতে হবে। দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা ৮ সেপ্টেম্বর-এর মধ্যে শেষ করতে হবে। তৃতীয় পর্যায়ের পরীক্ষা ৭ ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে। পিছিয়ে গেল মাধ্যমিকে পরীক্ষার টেস্টও। স্কুলগুলিকে এ নিয়ে একটি নির্দেশিকা পাঠাল মধ্যশিক্ষা পর্ষদ। ফলে সমস্ত সরকারি স্কুলের পরীক্ষাই প্রায় একমাস করে পিছিয়ে গেল।

সেইসঙ্গে পর্ষদের তরফে জানিয়ে দেওয়া হয়েছে যে প্রতিটি স্কুলে পুরনো সিলেবাসে এবং গোটা সিলেবাসে পরীক্ষা নেওয়া হবে। প্রত্যেক স্কুলকে নিজস্ব প্রশ্নপত্র তৈরি করতে বলা হয়েছে । সংসদের তরফ থেকে নির্দেশিকা এসেছে প্রশ্ন পত্র তৈরির কাজ এখন থেকেই সেরে রাখতে হবে।

 

Related articles

দায়িত্ব আপনাদেরই: কুণাল-সহ তৃণমূল নেতাদের ডিম ছোড়ার প্রতিবাদে শাহকে চিঠি সৌগতর

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের (Kunal Ghosh) উপর হামলার নিন্দা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী...

৮০ লাখ টাকায় পাইয়ে দেবেন দোকানের অনুমতি! স্বরূপের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মহিলার

টলিউডে তোলাবাজি ও শ্লীলতাহানির পর ফের মারাত্মক অভিযোগ স্বরূপ বিশ্বাসের (Swarup Biswas) বিরুদ্ধে। গত রবিবার রিজেন্ট পার্ক থানায়...

মোহনবাগানের নতুন কোচের নাম নিয়ে রইল বড় আপডেট, মণিপুরে আহত দলের ফুটবলার

আসন্ন মরশুমে সার্জিও লোবেরা যে কোচ থাকছেন না মোহনবাগান(Mohun Bagan) দলে তা আগেই নিশ্চিত হয়ে গিয়েছে। কে হতে...

নন্দীগ্রামের পর ভবানীপুর! ভোটের ফলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা মমতার

ভবানীপুরে ভোটের ফলকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে (Kolkata High Court) মামলা দায়ের করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...