Saturday, April 4, 2026

রাজ্যে দুর্নীতি খুঁজতে এবার ময়দানে বিজেপি, দিলীপ দিলেন ইমেল আইডি

Date:

Share post:

রাজ্যে নিয়োগ দুর্নীতির তদন্ত জোর কদমে শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই(CBI)। তবে সিবিআইয়ের পাশাপাশি এবার রাজ্যে দুর্নীতির তদন্তে ময়দানে নামল বিজেপি(BJP)। টাকার বিনিময়ে চাকরি পেয়েছেন এমন কারও সন্ধান থাকলে তা তাঁকে জানানোর আবেদন জানালেন রাজ্যের প্রাক্তন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ(Dilip Ghosh)। সম্প্রতি দিলীপের এই সংক্রান্ত একটি টুইট প্রকাশ্যে আসার পর শোরগোল শুরু হয়েছে। এদিন নিজের টুইটার হ্যান্ডেলে দিলীপ ঘোষ জানান, কারও কাছে যদি অর্থের বিনিময়ে চাকরি পাওয়ার কোনও তথ্য থাকে, তাহলে সেই তথ্য তাঁকে ইমেল করে পাঠানো হোক।

২০১৪ সালের টেট দুর্নীতি মামলায় তোলপাড় গোটা রাজ্য। অন্যায়ভাবে চাকরি পাওয়ার অভিযোগে ২৬৯ জনের চাকরি গিয়েছে। আদালতের নির্দেশে ইতিমধ্যেই মন্ত্রী পরেশ অধিকারীর কন্যা সহ চাকরি গিয়েছে অনেকের। আর এই ইস্যুতে রাজ্যসরকারকে চাপে ফেলতে কোমর বেধে ময়দানে নেমে পড়েছে গেরুয়া শিবির। এই পরিস্থিতিতেই আদালতের নির্দেশে প্রাথমিক স্কুলে চাকরি খোয়ানো খড়গপুরের ৩৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অপূর্ব ঘোষের স্ত্রী রিঙ্কু ঘোষের উদাহরণ তুলে এদিন টুইটারে দিলীপ ঘোষ লেখেন, “আপনাদের কাছে যদি এমন তথ্য থাকে যাঁরা টাকার বিনিময়ে চাকরি পেয়েছেন এবং দিব্যি চাকরি করছেন তাহলে সেই তথ্য জানান ইমেল করে।” নিজের টুইটের সঙ্গে এদিন নিজের ইমেল আইডিও দিয়ে দেন দিলীপ। জানান, এমন কোনও সন্ধান থাকলে dilipghosh64@gmail.com এই আইডিতে যেন ইমেল করা হয়।


Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...