Monday, April 13, 2026

টাকা-সোনা না পেয়ে আপেল- ওমলেট খেয়ে পালিয়ে গেল চোর

Date:

Share post:

চুরি করতে এসে চারটি আলমারি, লকার , ওয়ারড্রোব সব কিছু ভেঙে তছনছ করেও টাকা সোনাদানা কিছুই মেলেনি । শেষে হতাশ হয়ে চোর ফ্রিজ খুলে দেখে বেশ কয়েকটি আপেল রয়েছে। আর রয়েছে ডিম। ডিম বের করে ওমলেট করে খেয়েছে । আর আপেল খেয়েছে। খেয়ে বাড়ি থেকে উধাও। চুরি করতে এসে হতাশ চোর শেষ পর্যন্ত আপেল এবং ডিম ভাজা খেয়ে চলে গেল। অভিনব এই ঘটনাটি ঘটেছে রাজস্থানের ভীমপুরে। ভীমপুর থানার কাছেই জনৈক দীনেশ বিশ্বাসের বাড়িত। সেই দীনেশের বাড়িতেই এই চুরির ঘটনাটি ঘটেছে। দীনেশ রাজস্থানে গ্রামীণ চিকিৎসক হিসেবে পরিচিত। বাড়িতে তাঁর দুই ছেলেমেয়ে আর স্ত্রী থাকেন। বর্তমানে ছেলে পড়াশোনার কারণে কলকাতায় থাকেন। তাঁর সঙ্গে থাকে দীনেশের স্ত্রীও। মেয়ে ভীমপুরের বাড়িতে থাকলেও একা থাকতে হবে বলে রাতে পাশেই মামার বাড়িতে চলে যায়। ওই বাড়িরই নীচের তলায় ভীমপুর থানার এক জন মহিলা কনস্টেবল ভাড়া থাকেন।

ওই মহিলা কনস্টেবল সেদিন রাতে থানায় ডিউটিতে ছিলেন । ফলে, গোটা বাড়ি ফাঁকাই ছিল। আর সেই সুযোগেই চোর আসে। পুলিশ ইতিমধ্যেই এই ঘটনায় যুক্ত সন্দেহে ৫ জনকে আটক করেছে। তাদের জেরা চলছে। কিন্তু যেহেতু সাংঘাতিক বড় ক্ষতির ঘটনা কিছু ঘটেনি । তাই তাদের বড় সাজা হয়তো হবেনা । কিন্তু থানার অদূরে এমন ঘটনা কী করে ঘটল তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। জানা গিয়েছে ওই দিনই রাতে এই বাড়ির অদূরে একটি মোটরবাইকের শো-রুম ও হোটেলে হানা দিয়েছিল একদল দুষ্কৃতী । তবে সেখান থেকেও বিশেষ কিছু নিতে পারেনি বলে জানা গিয়েছে। যদিও সবকটি ঘটনার সঙ্গে একটাই দুষ্কৃতীদের দল যুক্ত কী না সে ব্যাপারে এখনও পুলিশ নিশ্চিত নয় আটক ৫ জনকে জেরা করে সব তথ্যই মিলবে বলে পুলিশের অনুমান।

 

 

 

Related articles

কয়লা-কাণ্ডে জালে আইপ্যাক কর্তা: দিল্লি থেকে গ্রেফতার ভিনেশ

দেশজুড়ে ফের সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। দেশের একাধিক রাজ্যে নির্বাচন আবহে এবার গ্রেফতার করা হল আইপ্যাকের (IPAC) অন্যতম কর্ণধার...

ডিটেনশন ক্যাম্পে যাওয়ার চেয়ে মরণ শ্রেয়! রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যু চাইলেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা-সহ ছয় 

ভোটার তালিকায় নাম বাদ পড়ার আশঙ্কায় এবং নাগরিকত্ব হারানোর আতঙ্কে এ বার রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালেন হুগলি...

নয়ডায় শ্রমিক বিক্ষোভ: পুলিশ কি বাংলায় গোয়েন্দাগিরি করছিল, কটাক্ষ অখিলেশের

শ্রমিকদের দাবি মেটাতে ব্যর্থ যোগী আদিত্যনাথের সরকার। শ্রমিক-বিক্ষোভে রণক্ষেত্র নয়ডা। এই পরিস্থিতিতে রাজ্য সামলাতে না পারলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে...

ভোটে জিতে ক্ষমতায় এসে তুলে দেব নাম: বাদুড়িয়ায় আশ্বাস অভিষেকের

এসআইআর করে বাংলার যে ৯০ লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন তার বড় প্রভাব পড়েছে উত্তর...