Sunday, June 28, 2026

Maradona: কী কারণে মৃত্যু হল মারাদোনার? চিকিৎসকদের গাফিলতি? তদন্তে আর্জেন্তিনা সরকার

Date:

Share post:

কী কারণে মৃত্যু হল ফুটবল রাজপুত্র দিয়েগো মারাদোনার (Diego Maradona)? তা জানতে তদন্ত শুরু  করছে আর্জেন্তিনা সরকার। সেই তদন্তে কারণে এবার কাঠগড়ায় দাঁড়াতে হবে প্রয়াত প্রাক্তন আর্জেন্তাইন ফুটবলারের চার চিকিৎসক-সহ আট চিকিৎসা কর্মীকে। তবে তাঁদের আদালতে হাজিরার দিন অবশ্য নির্দিষ্ট করে জানাননি বিচারক।

২০২০ সালের ২৫ নভেম্বর প্রয়াত হয়েছিলেন ফুটবলের মারাদোনা। ঠিক কি কারণে মৃত্যু হয়েছিল মারাদোনা? তাতে কি চিকিৎসকদের কোন গাফিলতি ছিল? সেই সব প্রশ্নের উত্তর জানতেই তদন্ত চালাচ্ছে আর্জেন্তিনা সরকার। এবার সেই তদন্তের পরিপ্রেক্ষিতেই আট জনকে তলব করল আদালত। জানা যাচ্ছে, চিকিৎসকদের গাফিলতির জন্যই মারাদোনার মৃত্যু হয় বলে অনুমান আর্জেন্তিনা সরকারের। মারাদোনার চিকিৎসার সঙ্গে যুক্তদের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। আর্জেন্তিনার আদালত সংশ্লিষ্ট আট জন চিকিৎসা কর্মীকে ডেকে পাঠিয়েছে। তাঁদের কাঠগড়ায় দাঁড়িয়ে আইনজীবীদের বিভিন্ন সওয়ালের জবাব দিতে হবে।

আরও পড়ুন:Rohit Sharma: আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ বছর পূর্তি, আবেগঘন পোস্ট রোহিতের

 

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...