Friday, April 3, 2026

Corona: এক লাফে দৈনিক সংক্রমণ ১৭ হাজার ছাড়াল, বাড়ছে চিন্তা

Date:

Share post:

ফের উদ্বেগ করোনা (Corona) নিয়ে, চিন্তা বাড়িয়ে একলাফে সংক্রমণ (Active case) ছাড়াল ১৭ হাজারের গণ্ডি। নড়ে চড়ে বসেছে প্রশাসন। বৃহস্পতিবার যে সংখ্যাটা ছিল ১৩ হাজারের কাছাকাছি। ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই শুক্রবার সেই সংখ্যাটাই হয়েছে ১৭ হাজার ৩৩৬। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য ( Mansukh Mandaviya) স্বাস্থ্য মন্ত্রকের আধিকারিকদের নিয়ে বৈঠকে বসেছিলেন।

দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা(Corona)। বর্তমানে দেশে করোনার অ্যাকটিভ কেস ৮৮ হাজার ২৮৪ জন। যা গতকালের থেকে ৪ হাজার ২৯৪ জন বেশি।শুক্রবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Corona) আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৩৩৬ জন। যা গতকালের থেকে সামান্য হলেও বেশি। আর সবথেকে উদ্বেগের কারণ মহারাষ্ট্র,কেরল আর রাজধানী দিল্লি নিয়ে। পাল্লা দিয়ে এই তিন রাজ্যে বাড়ছে পজিটিভিটি রেট। তাহলে কি সত্যিই করোনা তার থাবা চওড়া করছে? চতুর্থ ঢেউ এর আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরাও। রিপোর্ট বলছে, একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ১৩ জন। বাংলায় সংক্রমণ বেড়ে দাঁড়াল ৬৫৭। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী , এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৭ লক্ষ ৪৯ হাজার ৫৬ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। তবে কালকের পর আজকেও সুস্থতার হার কমেছে।

 



Related articles

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...