Saturday, March 28, 2026

অগ্নিবীরদের নিয়ে সরকারের অনেক পরিকল্পনা আছে : রাজনাথ

Date:

Share post:

অগ্নিবীর’ দের চাকরির মেয়াদ চার বছর পরে শেষ হয়ে গেলেও তাদের নিয়ে সরকারের অনেক ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে। এমনটাই দাবি করেছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।রাজনাথের দাবি অগ্নিপথ প্রকল্প ভারতীয় সেনা নিয়োগ নতুন ইতিহাস রচনা করবে। অগ্নিপথ প্রকল্প নিয়ে যদি কোনও ত্রুটি বা চ্যালেঞ্জ দেখা দেয় তবে যথাযথভাবে তার মোকাবিলা করা হবে। প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন এই প্রকল্প হঠাৎ করে বা রাতারাতি শুরু করা হয়নি। মূল স্টেকহোল্ডারদের সঙ্গে প্রায় দু’ বছর বিস্তৃত আলোচনার পরে এই প্রকল্পটি চূড়ান্ত করা হয়েছে। নতুন নিয়োগ মডেলটিকে ‘পরিবর্তনমূলক’ হিসেবে বর্ণনা করেছেন তিনি। প্রতিরক্ষা মন্ত্রী বলেন, গত ১৪ জুন এই প্রকল্পের ঘোষণা হয়েছিল। ১৭ থেকে ২১ বছর বয়সী যুবকদের সেনাবাহিনীতে চার বছরের জন্য নিয়োগ করা হবে। তাদের মধ্যে ২৫ শতাংশকেই আরও ১৫ বছরের জন্য নিয়োগ করা হবে সেনাবাহিনীতে। ২০২২ এর জন্য বয়সের ঊর্ধ্বসীমা বাড়িয়ে ২৩ বছর করা হয়েছে।

রাজনাথ এদিন সরকারের তরফে প্রতিশ্রুতি দিয়ে বলেছেন, এই প্রকল্প দ্রুত বাস্তবায়িত হোক। কেন্দ্র সরকার প্রতি বছর এর পর্যালোচনা করবে। কোনও ত্রুটি বা চ্যালেঞ্জ থাকলে যত দ্রুত সম্ভব সেগুলির সমাধান করার চেষ্টা করা হবে।

 

Related articles

সভা শেষেই অভিষেকের মঞ্চে আগুন! লাভপুরে চাঞ্চল্য

লাভপুরের জনসভা তখন প্রায় শেষ। বক্তব্য সেরে মঞ্চ ছেড়ে নেমেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

বাংলায় ‘বুলডোজার মডেল’ চাপানো ছক! আমলা বদল নিয়ে কমিশন-বিজেপিকে একতিরে নিশানা অভিষেকের

বাংলায় নির্বাচনের আগেই লাগাতার আমলা বদল করছে কমিশন। আর তার মধ্যেই রামনবমীতে রাজ্যের একাধিক জেলায় অশান্তির খবর মিলেছে।...

ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখতে আইপিএল সম্প্রচারের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার বাংলাদেশের! 

ইউনূস জমানা অতীত, নতুন সরকার গঠনের পর পুরনো বেশ কিছু সিদ্ধান্ত প্রত্যাহারের পথে তারেক রহমানের (Tarique Rahman) বাংলাদেশ।...

ধোনি ছাড়া আইপিএল শুরু করবে চেন্নাই, প্রথম দুই ম্যাচে অনিশ্চিত ক্রিকেটের থালাইভা

আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরই শুরু হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL)। প্রথম ম্যাচে মুখোমুখি আরসিবি বনাম...