Monday, March 16, 2026

উদ্বোধনের পরের দিনই পদ্মা সেতুতে দুর্ঘটনা, আপাতত বাইক চলাচলে নিষেধাজ্ঞা জারি

Date:

Share post:

উদ্বোধনের পরের দিনই পদ্মা সেতুতে মোটরবাইক দুর্ঘটনায় মৃত্যু হল দুই যুবকের। রবিবার রাত ১০টা নাগাদ পদ্মা সেতুতে ওই দুর্ঘটনা ঘটে। গুরুতর জখম দুই যুবককে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।


আরও পড়ুন:Padma Bridge : ষড়যন্ত্র না নাশকতা, পদ্মার নাট খুলে ভাইরাল হওয়া যুবক আটক


বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রের খবর, পদ্মা সেতুর ২৭ ও ২৮ নম্বর পিলারের মাঝামাঝি এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় যে দুই যুবকের মৃত্যু হয়েছে, তাঁদের নাম মহম্মদ আলমগীর হোসেন (২২) ও মহম্মদ ফজলু (২১)। তাঁদের বাড়ি দোহার থানায় এলাকায়।


শনিবারই মহা সমারোহে উদ্বোধন করা হয় পদ্মা সেতুর। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সেতুর উদ্বোধন করেন।এই কর্মসূচিকে ‘স্বপ্নের উন্মোচন’ নামে আখ্যায়িত করেছে বাংলাদেশ সরকার। কিন্তু সেতু উদ্বোধনের পরের দিনই দুর্ঘটনা ঘটায় বাংলাদেশ প্রশাসনকে এই সেতু প্রশ্নের মুখে ঠেলে দিল। যদিও এই ঘটনার পরেই পদ্মা সেতুতে সোমবার অর্থাৎ ২৭ জুন ভোর ৬টা থেকে মোটরবাইক চলাচল নিষিদ্ধ করেছে সরকার। সরকারি নির্দেশিকায় জানানো হয়েছে, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত সেতুতে বাইক চলাচল বন্ধই থাকবে।


spot_img

Related articles

তৎকালে টেনশন নেই, ১০০০ কোটি খরচ করে ভোলবদল ভারতীয় রেলের!

সকাল ১০টা বা ১১টা বাজলেই আইআরসিটিসি-র (IRCTC) সাইটে রেলের (Indian Railways) টিকিট কাটতে গেলে যেন তাড়াহুড়ো লেগে যায়!...

রোহিত না কি শুভমন? ট্রফি জয়ের কারিগর নিয়ে বিসিসিআইয়ের ভুলে বিতর্ক তুঙ্গে

টি২০ বিশ্বকাপ জয়ের রেশ এখনও কাটেনি, এরই মধ্যে অনুষ্ঠিত হল বিসিসিআইয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। গালা ইভেন্টেই চরম...

ওড়িশায় দুই মেয়েকে কুয়োয় ফেলে ‘খুন’,আত্মঘাতী মা!

মর্মান্তিক! দুই নাবালিকা (Double Murder Case) মেয়েকে কুয়োর জলে ফেলে খুন (Mother Kills Daughter)। শুধু তাই নয়, তার...

রাজ্যের প্রশাসনিক রদবদলে সাংবিধানিক ক্ষমতার অপব্যবহার: রাজ্যসভায় ওয়াকআউট তৃণমূলের

নির্বাচন ঘোষণা হতেই আদর্শ আচরণবিধি লাগু করার নামে রাজ্যের যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত নির্বাচন কমিশনের। নির্বাচিত সরকারের মুখ্যসচিব, স্বরাষ্ট্র...