Monday, April 6, 2026

কোচবিহার পুলিশের বড় সাফল্য, আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার ৩ দুষ্কৃতী

Date:

Share post:

কোচবিহারে জেলা পুলিশের বড় সাফল্য। আগ্নেয়াস্ত্র-সহ তিন দুষ্কৃতীকে গ্রেফতার করল কোচবিহার (Coochbehar) জেলা পুলিশের (Police) স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ। গোপন সূত্রে খবর পেয়ে, গভীর রাতে কোচবিহার শহর সংলগ্ন হরিণ চওড়া রেলগেট এলাকায় একটি গাড়ি আটকে তল্লাশি করে ৫ টি দেশীয় পিস্তল-সহ তিনজনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের বাড়ি বিহারের পূর্ণিয়া জেলায়। নাম রাহুল কুমার মাহাতো, সানি কুমার পাশওয়ান, ধনঞ্জয় শাহ।

মঙ্গলবার. কোচবিহার জেলা পুলিশ সুপার সুমিত কুমার (Sumit kumar) সাংবাদিক বৈঠক করে পুলিশের এই সাফল্য তুলে ধরেন। তিনি জানান, তাদেরকে জেরা করে মূলত কোথায় এই আগ্নেয়াস্ত্র-গুলি বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল সেই তথ্য বের করা হবে। তবে মনে করা হচ্ছে সম্ভবত দিনহাটাতেই বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল আগ্নেয়াস্ত্রগুলি। ধৃতদের পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও তিনি পুলিশ সুপার। স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের এই সাফল্যকে সাধুবাদ জানিয়েছেন সুমিত কুমার। কোচবিহারে শান্তি শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে পুলিশ-প্রশাসন সদা সতর্ক রয়েছে বলেও জেলা পুলিশ সুপার জানান।

পুলিশ সূত্রে খবর, একটি ব্যাগে করে ওই আগ্নেয়াস্ত্রগুলি নিয়ে যাওয়া হচ্ছিল। পুলিশ সেই ব্যাগটিকেও বাজেয়াপ্ত করেছে। পাশাপাশি এই কাজে ব্যবহৃত একটি গাড়িটিও বাজেয়াপ্ত করেছে পুলিশ। কিছুদিন আগেই দিনহাটায় আগ্নেয়াস্ত্র তৈরির কারখানার হদিশ মেলে। শুধু তাই নয়, আগ্নেয়াস্ত্রসহ বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয় বিভিন্ন জায়গা থেকে। সে জায়গায় দাঁড়িয়ে খোঁজ বিহারের এই তিন যুবককে গ্রেফতার করে পুলিশ আরো নতুন কোন তথ্য পায় কিনা সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলেই।


Related articles

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...

IPL: বরুণ-নারিনেই আস্থা, গ্রিনের বোলিংয়ের জন্য কেকেআর তাকিয়ে ডনের দেশের দিকেই

আইপিএলের(IPL) প্রথম দু ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে (KKR)। পেস বোলিংয়ে বৈচিত্র নেই, স্পিন অ্যাটাক নিস্ক্রিয়, রাহানের...

অভিযোগ লীনা-শৈবালের বিরুদ্ধে: তালসারি থানা থেকে বিচারের আশায় প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অস্বাভাবিক মৃত্যুর এক সপ্তাহ পর এবার সরাসরি প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়-সহ (Leena Ganguly)...