Saturday, April 4, 2026

করোনার উদ্বেগের মাঝেই চোখ রাঙাচ্ছে মাঙ্কিপক্স

Date:

Share post:

করোনা মহামারি উদ্বেগের মাঝেই কপালে ভাঁজ ফেলছে মাঙ্কিপক্স। ইতিমধ্যেই বিশ্বের ৫০টি দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস।তবে এই রোগকে এখনও অতিমারি ঘোষণা করার সময় আসেনি বলেই সাফ জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।


আরও পড়ুন:Corona: সামান্য স্বস্তি দিয়ে কমল করোনায় দৈনিক সংক্রমণ


বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে বলা হয়েছে, মাঙ্কি পক্স নিয়ে কয়েক সপ্তাহ ধরেই নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও পর্যালোচনা চলছে। স্পেন ও পর্তুগালের মতো ইউরোপীয় দেশগুলিতেও মাঙ্কি ভাইরাসে আক্রান্তের হদিশ মিলেছে। এই পরিস্থিতিতে প্রত্যেকটি দেশেই আগাম সতর্কতা জারি করা হচ্ছে। মনে করা হচ্ছে, সঠিক সচেতনতা না থাকলে করোনার মতো অতিমারির রূপ নিতে পারে মাঙ্কি পক্সও।
শনিবার একটি বিবৃতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে জরুরি কমিটির তরফে বলা হয়েছে যে এই মাঙ্কি ভাইরাসের এমনভাবে ছড়িয়ে পড়া বেশ অস্বাভাবিক ঘটনা। দক্ষিণ আফ্রিকায় মূলত এই ভাইরাসের প্রাদুর্ভাব বেশি দেখা যায়। তবে সে দেশে বহুদিন ধরেই এই রোগ নিয়ে গাফিলতি করা হয়েছে।ঠিকমত চিকিৎসাও হয়নি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দাবি, “আমাদের কমিটির অনেকের অবশ্য অন্য মত ছিল। তবে সকলের মত নিয়েই জানান হচ্ছে এখন যে ধরনের সংক্রমণ চলছে তা নিয়ে জরুরি অবস্থা জারির সময় আসেনি।”



Related articles

ফের অভয়া আবেগ উসকে ইস্তেহার প্রকাশ বামেদের, রইল ভাতার প্রতিশ্রুতিও

ছাব্বিশর ভোটে আরজি কর ইস্যুকে কাজে লাগিয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ বামেদের। 'অভয়া আবেগ'কে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার...

Justice for Rahul: সহকর্মীর মৃত্যুর বিচার চেয়ে রাজপথে টলিউড

শ্যুটিং চলাকালীন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকে কেন্দ্র করে তোলপাড় টলিপাড়া। তালসারিতে ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে...

FIR-এর পরে তালসারি যাওয়ার সম্ভাবনা প্রিয়াঙ্কার! সঙ্গে প্রসেনজিৎ-যিশুরাও

তালসারির সমুদ্র সৈকতে শুটিং করতে গিয়ে তালসারির সমুদ্রে তলিয়ে যান রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Bandopadhyay)। ঘটনার পাঁচ...

বীরভূমে ‘১১-০’ লক্ষ্য, কাজল শেখের হয়ে জয়ের ব্যবধান বেঁধে দিলেন অভিষেক 

বাংলা-বিরোধী বিজেপিকে ভোকাট্টা করে বাড়ি পাঠাবে বাংলার মানুষ। দিল্লির জল্লাদ আর গুজরাতের জমিদাররা নয়, বাংলার মানুষই বাংলার ভাগ্য...