Thursday, June 25, 2026

Corona: আজ ফের একলাফে বাড়ল করোনা সংক্রমণ,ঊর্ধ্বমুখী সক্রিয় রোগীর সংখ্যা

Date:

Share post:

রোজ লাফিয়ে বাড়ছে সংক্রমণ, চোখ রাঙাচ্ছে করোনা (Corona)। একদিন স্বস্তি দিলেও পরের দিন আবার ঊর্ধ্বমুখী করোনার গ্রাফ। করোনার চতুর্থ ঢেউ( 4th wave of corona) কি আসন্ন? দেশের লাগাতার ঊর্ধ্বমুখী দৈনিক সংক্রমণ যেন সেই ইঙ্গিতই দিচ্ছে। সাধারণ মানুষ স্বাভাবিক ছন্দে জীবনে ফিরতেই নতুন করে চোখ রাঙাতে শুরু করেছে মারণ ভাইরাস। লাফিয়ে বাড়ছে সক্রিয় রোগীর সংখ্যা।গতকাল যে সংখ্যাটা নেমে গিয়েছিল ১২ হাজারের নিচে, আজ তা পেরিয়ে গেল ১৪ হাজারের গণ্ডি।

করোনার চতুর্থ ঢেউ দাপিয়ে বেড়াচ্ছে। বুধবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য ও পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Corona) আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৫০৬ জন।  চিন্তা বাড়াচ্ছে সক্রিয় রোগীর সংখ্যা। বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ৯৯ হাজার ৬০২ জন। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে দেশে একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ৩০ জন।এই নিয়ে দেশে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৫ হাজার ৭৭। চিন্তা বাড়ছে মহারাষ্ট্র নিয়ে। তবে তুলনামূলক স্বস্তিজনক রাজধানী দিল্লির করোনা গ্রাফ। যত তাড়াতাড়ি সম্ভব করোনার টিকা সম্পূর্ণ করতে হবে বলছেন বিশেষজ্ঞরা। করোনা নিয়ে চিন্তা কমার কোনও লক্ষণ নেই। অন্যদিকে রাজ্যে ফের বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা। ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১৪২৪, মৃত ২।



Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...