Saturday, April 4, 2026

Rupankar Bagchi: ফের বিপাকে রূপঙ্কর , এবার গান চুরির অভিযোগ তাঁর বিরুদ্ধে

Date:

Share post:

বিতর্ক (Controversy) যেন কিছুতেই পিছু ছাড়ছে না জাতীয় পুরস্কারপ্রাপ্ত গায়ক রূপঙ্কর বাগচীর (Rupankar Bagchi) । প্রয়াত শিল্পী কেকের (KK) মৃত্যুর পর রূপঙ্কর বাগচীর করা মন্তব্যের জেরে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় বয়ে গিয়েছিল। একমাস যেতে না যেতেই ফের বিতর্কে রূপঙ্কর বাগচী (Rupankar Bagchi)। এবার গান চুরির অভিযোগ করে তার বিরুদ্ধে নিউটাউন থানার (New Town police station) দ্বারস্থ এক মহিলা সংগীতশিল্পী।

কেকে-এর মৃত্যুর পর থেকেই সময়টা ভালো যাচ্ছে না গায়ক রূপঙ্কর বাগচীর। নিজের মন্তব্যের জেরে যথেষ্ট বিপাকে পড়তে হয়েছে তাঁকে। প্রকাশ্যে ক্ষমাও চেয়েছেন বটে, কিন্তু ততক্ষণে জল অনেকদূর গড়িয়ে গেছে। বিজ্ঞাপন সংস্থার চুক্তি বাতিল থেকে শুরু করে সিনেমা থেকে গান বাদ পড়া , সব কিছুরই সাক্ষী হয়েছেন রূপঙ্কর। এবার গান চুরি করার অভিযোগ উঠল তাঁর নামে। এক উঠতি মহিলা সংগীত শিল্পী মনোরমা ঘোষাল (Monoroma Ghoshal) এই অভিযোগ এনেছেন। মনোরমার বক্তব্য, ২০২১-এর নভেম্বরে তাঁর গানের শিক্ষকের মাধ্যমে সঙ্গীত আয়োজক পার্থ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে (Partha Bandopadhyay) যোগাযোগ হয় মনোরমার। যে গানটি নিয়ে অভিযোগ, তার নাম ‘সাগর তুমি কেন ডাকো’। নভেম্বরে প্রকাশিত হয়েছিল গানের প্রথম ঝলক। তখনই প্রথম কিস্তিতে ১০হাজার টাকা পার্থ বন্দ্যোপাধ্যায়কে দিয়েছিলেন মনোরমা। তারপর ১২ ডিসেম্বর মুক্তি পায় তাঁর গানটি। ২৮ হাজার টাকা দিয়ে পার্থ বন্দ্যোপাধ্যায়ের থেকে গানটি কিনেছিলেন অভিযোগকারিনী। মনোরমার দাবি, হঠাৎ একসপ্তাহ আগে ইউটিউব চ্যানেল থেকে মনোরমাকে গান তুলে নেওয়ার কথা বলেন পার্থ। কারণ,গানটি নাকি ইতিমধ্যেই রূপঙ্কর গেয়েছেন। অভিযোগকারিণী বলছেন এ প্রসঙ্গে তিনি রূপঙ্করের সঙ্গে কথাও বলেছেন। রূপঙ্কর নাকি যে চ্যানেল থেকে এই গান মুক্তি পেয়েছে, সেই চ্যানেলের সঙ্গে যোগাযোগ করার কথা বলেছেন।

অভিযোগকারীনি সংগীত শিল্পী মনোরমার দাবি, তাঁর গানটি মুক্তি পেয়েছিল গত বছরের ডিসেম্বরে। আর বৃহস্পতিবার ইউটিউবে দেখা যায় রূপঙ্করের গানটি। মনোরমার দাবি, তারপর থেকেই তাঁর ইউটিউব চ্যানেলের গানটি উধাও! পার্থ বন্দ্যোপাধ্যায়কে এই বিষয় জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, অভিযোগকারীনিকে তিনি কোনও গান বিক্রি করেন নি। পাশাপাশি তিনি আরও জানান মনোরমা গানটি ঠিকমতো গাইতে না পারায় রূপঙ্কর কে দিয়ে এই গান গাওয়ানো হয়েছে। এতে রূপঙ্করের কোন দোষ নেই।



Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...