Tuesday, March 24, 2026

Virat Kohli: ইংল‍্যান্ডের বিরুদ্ধে অনন্য নজির গড়া হল না কোহলির

Date:

Share post:

সচিন তেন্ডুলকর ( Sachin Tendulkar), সুনীল গাভাস্করদের ( Sunil Gavaskar) ছুঁতে পারলেন বিরাট কোহলি (Virat Kohli)। হল না ইংল‍্যান্ডের (England) বিরুদ্ধে অনন্য নজির গড়ার। শুক্রবার ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্টে রেকর্ডের সামনে দাঁড়িয়ে ছিলেন বিরাট। তার জন‍্য প্রয়োজন ছিল মাত্র ৪০ রানের।  সেটা করলেই ইংল্যান্ডের বিরুদ্ধে দু’হাজার রানের মাইলফলক ছুঁয়ে ফেলতে পারতেন কিং কোহলি। কিন্তু পারলেন না তিনি। মাত্র ১১ রানেই আউট হয়ে যান তিনি। যার ফলে সুনীল গাভাস্কর এবং সচিন তেন্ডুলকরদের ছুঁতে পারলেন না কোহলি। ভারতীয় ব‍্যাটার হিসাবে ইংল‍্যান্ডের বিরুদ্ধে ২০০০ রানের মাইলফলক রয়েছে দুই কিংবদন্তি ক্রিকেটারের।

শুক্রবারের টেস্ট শুরুর আগে ইংল্যান্ডের বিরুদ্ধে কোহলির সংগ্রহ ছিল ১৯৬০ রান। এখনও পযর্ন্ত ২৭টি টেস্টে ৪৮টি ইনিংস খেলেছেন তিনি। গড় ৪৩.৫৫। এদিকে ইংল্যান্ডের বিরুদ্ধে ৩৬টি ইনিংস খেলে দু’হাজার রান করেছেন সচিন তেন্ডুলকর। মোট ২৩টি টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে সচিনের সংগ্রহ ২০৩১ রান। অপরদিকে সুনীল গাভাস্কর ২৫টি টেস্ট খেলে করেছিলেন ২০০৬ রান। গাভাস্করের লেগেছিল ৪৭টি ইনিংস।

আরও পড়ুন:PV Sindhu: মালয়েশিয়া ওপেন থেকে ছিটকে গেলেন পিভি সিন্ধু

 

 

Related articles

হরমুজে বিপাকে ট্রাম্প! প্রণালী খুলতে দেশে দেশে ফোন, কথা মোদির সঙ্গেও

তেলের টান গোটা বিশ্বে। হরমুজ প্রণালী নিয়ে পিছু হঠতে বাধ্য হয়েছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। এবার তাঁর পাশ...

ভোটের কাজে ব্যবহৃত গাড়ির ভাড়া বৃদ্ধি, স্বস্তিতে পরিবহণ মালিকরা 

আসন্ন নির্বাচনের আগে রাজ্যে ভোটের কাজে ব্যবহৃত বাস, মিনিবাস ও ছোট গাড়ির ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হল। পরিবহণ...

জাতপাতের রাজনীতি করি না: চালসার চার্চে সম্প্রীতির বার্তা মুখ্যমন্ত্রীর

আমাদের কাছে সব ধর্ম সমান। সব উৎসবের একই গুরুত্ব। জাতপাতের রাজনীতি করি না। মঙ্গলবার চালসার বাতাবাড়ি মহাবাড়ি চার্চের...

ED অধিকারিকদের মৌলিক অধিকার কতটা: আইপ্যাক মামলায় প্রশ্নোত্তর-জট সুপ্রিম কোর্টে

রাজনৈতিক পথ নির্ধারক সংস্থা আইপ্যাকের কর্ণধার ও আইপ্যাক দফতরে ঢুকে নির্বাচনের আগে দলীয় তথ্য সারনোয় অভিযুক্ত হয়েছিল কেন্দ্রীয়...