Sunday, April 12, 2026

মুখ্যমন্ত্রীর শপথ নিতেই শিন্ডের ‘প্রোফাইল’ ছবিতে বালাসাহেব ঠাকরে ছবি, কিসের ইঙ্গিত?

Date:

Share post:

মুখ্যমন্ত্রীর পদে শপথ নেওয়ার পরই রাতারাতি বদলে গিয়েছে একনাথ শিন্ডের টুইটার হ্যান্ডেলের প্রোফাইল ছবি। যা দেখে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, প্রয়াত বালাসাহেবের পুত্র উদ্ধব ঠাকরের হাত থেকে আরও অনেক কিছু ছিনিয়ে নেওয়ার দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়েই রাজনীতির লড়াইয়ের ময়দানে নেমেছেন শিন্ডে।এমন কী রয়েছে রয়েছে তার প্রোফাইল ছবিতে?


আরও পড়ুন:মুখ্যমন্ত্রী হতে না পেরে অভিমানে ফুঁসছেন ফড়ণবীশ, দাবি শরদ পাওয়ারের

একনাথ শিন্ডের টুইটার হ্যান্ডলের ‘প্রোফাইল’ ছবিতে দেখা যাচ্ছে, হাঁটু মুড়ে বসে বালাসাহেব ঠাকরের দিকে তাকিয়ে রয়েছেন তিনি।দৃষ্টি বাবাসাহেবের দিকেই। তাঁরই হাতের উপর রয়েছে হাত।চোখে মুখে যেন মুগ্ধতার ছবি। আর এই ছবি যথেষ্ট ইঙ্গিতবাহী বলে মনে করছেন রাজনৈতিক মহল।


প্রসঙ্গত, প্রথম থেকেই শিবসেনার বিদ্রোহী শিবিরের নেতার আচরণে এইহেন বার্তা লক্ষ্য করা গিয়েছিল। সুরাত, গুয়াহাটি, পানাজিতে একাধিকবার নিজেদের ‘আসল শিবসেনা’ বলে দাবি করেছিলেন তিনি। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, মহারাষ্ট্রের সচিবালয় দখলের পর এ বার তাঁর ‘নজর’, শিবসেনার পতাকায়। ‘মরাঠা মানুষের’ স্লোগানে।তাই শিন্ডের প্রোফাইল ছবিতে বদল ।

 


Related articles

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...

বাংলার জন্য ফের মমতাই প্রয়োজন! তৃণমূল নেত্রীর হয়ে সওয়াল কংগ্রেস নেত্রী রেণুকার

রাজ্যে ভোটের আবহ যত বাড়ছে, ততই বিরোধী শিবিরের সমীকরণ ঘিরে তৈরি হচ্ছে নতুন জল্পনা। এবার খোদ কংগ্রেসের শীর্ষ...

‘গণতন্ত্রের শত্রু’ বিজেপি! গেরুয়া শিবিরের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠল গণমঞ্চ

বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণ এবং বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে সরব হলো ‘দেশবাঁচাও গণমঞ্চ’। শনিবার সন্ধ্যায় উত্তর কলকাতার বাগবাজারে আয়োজিত...

বকেয়া ডিএ মেটাতে তৎপর নবান্ন, ১৩ এপ্রিলের মধ্যে এসওপি জমার নির্দেশ অর্থ দফতরের

শিক্ষক ও সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া আরও গতিশীল করতে কড়া পদক্ষেপ করল...