Sunday, June 21, 2026

উদয়পুরকাণ্ডে সরাসরি যোগ বিজেপির: টুইটে যুবকের ছবি পোস্ট করে তোপ অভিষেকের 

Date:

Share post:

উদয়পুরের নৃশংস-কাণ্ডে সরাসরি যোগ রয়েছে বিজেপির (BJP)। ঘটনায় অভিযুক্ত যুবকের ছবি নিজের টুইটার হ্যান্ডেলে (Twitter Handle) পোস্ট করে তোপ দাগলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শনিবার, বিকেলে টুইট করে আরও একবার হাটে হাঁড়ি ভাঙলেন বিজেপির (BJP)। একাধিক ছবি পোস্ট করেছেন অভিষেক। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে, অন্য কয়েকজনের সঙ্গে বিজেপির উত্তরীয় পরে দাঁড়িয়ে আছে অভিযুক্ত। বিজেপিকে তীব্র আক্রমণ শাণিয়ে অভিষেক লেখেন,

“না, ওরা ঐক্য চায় না

না, ওরা সম্প্রীতি চায় না

না, ওরা গণতন্ত্র চায় না

ওরা দেশকে ভাগ করতে চায়।

ঘৃণা ছড়ানো, অপপ্রচার ও বিভেদমূলক রাজনীতির জন্য দায়ী বিজেপি ভয়ঙ্কর উদয়পুর হত্যাকাণ্ডে সরাসরি যুক্ত।“

ধর্মের নামে দেশভাগের ষড়যন্ত্র সমানে চালিয়ে যাচ্ছে বিজেপি। রাজস্থানের উদয়পুরের নৃশংস কাণ্ড দেখে শিউরে উঠেছে গোটা দেশ। অথচ বিজেপি নির্বিকার। বিজেপি শুধু ভাগাভাগির রাজনীতি চায়। দেশের এই পরিস্থিতির জন্য বিজেপিই দায়ী বলে তোপ দাগেন অভিষেক।



Related articles

বর্ষণমুখর রবিবাসরীয় সকাল, ১১টা বাজতেই ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতাসহ পার্শ্ববর্তী জেলায়!

আন্তর্জাতিক যোগ দিবসের সকালে আকাশে মেঘের দেখা মিললেও বৃষ্টির (Rain) ভ্রুকুটি ততটা জোরালো ছিল না।রাজ্যের বিভিন্ন প্রান্তে খোলা...

সামুদ্রিক শক্তিবৃদ্ধিতে দিশা দেখাচ্ছে দেশ, আত্মনির্ভর ভারতে পশ্চিমবঙ্গের ভূমিকা নিয়ে বার্তা প্রধানমন্ত্রীর

ভারতীয় পুনর্জাগরণে গতি দেখিয়েছে পশ্চিমবঙ্গ। তাই আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) দিন বাংলার ভূমি থেকেই দেশের সবচেয়ে...

জলপথে ভারতের শক্তি বৃদ্ধি, কলকাতা থেকে ৩ যুদ্ধজাহাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর 

যোগ দিবসের সকালে কলকাতার গার্ডেনরিচের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর (SMPK) থেকে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি তিন যুদ্ধজাহাজের উদ্বোধন (Inauguration...

নিটের দিন উদ্ধার গাজিয়াবাদের পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ!

ফের দেশজুড়ে নিট (NEET)। প্রশ্নপত্র ফাঁস বিতর্কে জেরে রবিবার ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা হতে চলেছে বসছে ২২ লক্ষ পড়ুয়া...